বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বেনামে প্রেম নিবেদন রাশমিকার

অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেম এখন ‘ওপেন সিক্রেট’। তারা চুপিসারে প্রেম করছেন বলে ধারণা করেন অনেকেই। যদিও বরাবরই বিষয়টি অস্বীকার করেছেন এই দুই তারকা।

সম্প্রতি হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম নিবেদন করে বসলেন রাশমিকা। অভিনেত্রী ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি শুধু এটুকুই বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’ যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি রাশমিকা। তবে অভিনেত্রীর ইশারা কার দিকে, তা বুঝে নিয়েছেন ভক্তরা। খবর টাইমস অব ইন্ডিয়া।

অন্যদিকে চাউর হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাশমিকা। ভক্তদের মধ্যে এমন জল্পনা শুরু হওয়ার মাঝেই ওই পোস্ট দিলেন অভিনেত্রী।

নিজেদের প্রেম নিয়ে কখনোই মুখ খোলেননি বিজয় কিংবা রাশমিকা। ‘গীত গোবিন্দম’ সিনেমার সেটে বন্ধুত্বের শুরু তাদের। এরপর ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। পরস্পরের পরিবার ও বন্ধুদের সঙ্গেও বেশ কয়েকবার দেখা গেছে বিজয়-রাশমিকাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X