কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:১১ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্কারজয়ী প্যারাসাইট অভিনেতার রহস্যজনক মৃত্যু

অস্কারজয়ী চলচ্চিত্র ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউন। ছবি : সংগৃহীত
অস্কারজয়ী চলচ্চিত্র ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউন। ছবি : সংগৃহীত

অস্কারজয়ী চলচ্চিত্র ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউনের (৪৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। রয়টার্স সূত্রে জানা গেছে, বুধবার (২৭ ডিসেম্বর) সিওলের একটি পার্কের ভেতরে রাখা গাড়ি থেকে মৃত অবস্থায় দক্ষিণ কোরিয়ার অভিনেতা লির দেহ উদ্ধার করা হয়। অভিনেতার রহস্যজনক মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছিলেন লি। তার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান তার স্ত্রী। লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন।

বহু দিন ধরে খবরের শিরোনামে ছিলেন লি। একটি নাইটক্লাবে বেআইনি ভাবে মাদক সেবন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মাদককাণ্ডে নাম জড়ানোর পর তদন্তও শুরু হয়। লির মৃত্যুতে শোক প্রকাশ করেছে পুলিশ।

২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। শুধুমাত্র ‘প্যারাসাইট’ নয়, তা ছাড়াও ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’-এর মতো একাধিক দক্ষিণ কোরিয়ার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ২০২১ সালে ‘অ্যাপল টিভি প্লাস’-এ মুক্তিপ্রাপ্ত প্রথম কোরিয়ান সিরিজ় ‘ডক্টর ব্রেন’-এ অভিনয় করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X