বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার এক মঞ্চে গুরু-শিষ্য

নগরবাউল জেমস ও ফসিলস ব্যান্ডের রুপম ইসলাম। ছবি সংগৃহীত
নগরবাউল জেমস ও ফসিলস ব্যান্ডের রুপম ইসলাম। ছবি সংগৃহীত

রকস্টার নগরবাউল জেমস। পৃথিবীজুড়ে তার ভক্তসংখ্যা ছড়িয়ে-ছিটিয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে। সাধারণ শ্রোতাদের পাশাপাশি তার ভক্ত তালিকায় রয়েছেন ব্যান্ড ইন্ডাস্ট্রির নামিদামি তারকারাও। তাদেরই একজন কলকাতার জনপ্রিয় রক ব্যান্ড ফসিলসের ভোকালিস্ট রুপম ইসলাম। জেমসকে যিনি নিজের সংগীত জীবনের শুরু থেকে গুরু মেনে আসছেন।

রুপম তার সংগীতের দীর্ঘ ক্যারিয়ারে জেমসের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার স্বপ্ন দেখেছেন প্রতিনিয়ত। অবশেষে কলকাতার মঞ্চে আগামী ৩ মার্চ তার স্বপ্ন পূরণ হচ্ছে। এদিন প্রথমবারের মতো জেমসের নগরবাউলের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবে রুপমের ফসিলস।

কনসার্টের প্রচারণায় ইতোমধ্যে অনলাইনে বিভিন্ন ইভেন্ট চালু করেছে আয়োজক কমিটি। ফোরাম ফর দুর্গোৎসবের আয়োজনে কনসার্টে প্রধান আকর্ষণ রাখা হয়েছে নগরবাউল জেমসকে। কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে করা হয়েছে এই আয়োজন। দুই বাংলার মেলবন্ধন স্লোগানে কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘লিজেন্ডস কাম টুগেদার’।

জেমস ও ফসিলসের ছবি দিয়ে কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ৪৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে টিকিট। কনসার্টে দুই ব্যান্ড ছাড়া স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবে।

এর আগে গেল বছরের ৮ ডিসেম্বর ফসিলস বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি কনসার্ট করে। যেখানে জেমসের সঙ্গে তাদের গান গাওয়ার কথা ছিল। তবে শিডিউল ব্যস্ততায় জেমস তখন লন্ডনে থাকায় এক মঞ্চে আর গান গাওয়া হয়নি তাদের। নগরবাউলে বর্তমান সদস্যসংখ্যা চারজন। তারা হলেন জেমস (ভোকাল), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (লিড গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)।

ফসিলস ব্যান্ডের বর্তমান সদস্যসংখ্যা পাঁচজন। সে তালিকায় আছেন রুপম ইসলাম (ভোকাল), অ্যালেন (গিটার), দীপ ঘোষ (বেজ গিটার), চন্দ্রমৌলি বিশ্বাস (গিটার) ও তন্ময় (ড্রামস)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X