বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
আমি আপনাদের সাবিনা ইয়াসমিন

‘অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না’

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ছবি : সংগৃহীত
‘অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না’

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। নিয়মিত চেকআপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিনি। তবে এর মাঝেই দেশের গণমাধ্যমে খবর ছড়িয়ে পরে ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন গানের পাখি—এমন খবরে যখন সোশ্যাল মিডিয়া সয়লাব ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলা গানের এই কিংবদন্তি। অনুরোধ জানিয়েছেন বিভ্রান্তিমূলক তথ্য কিংবা সংবাদ না ছড়ানোর।

সিঙ্গাপুর থেকে এক অডিও বার্তায় সাবিনা ইয়াসমিন জানান, ‘আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি৷ তবে এবার চেকআপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।’

অডিওতে এই শিল্পী আরও বলেন, ‘ডাক্তারের সঙ্গে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে৷ ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকব। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলব। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসব ইনশাআল্লাহ।’

এ সময় সাবিনা ইয়াসমিন সবার উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে আরও বলেন, ‘সবার প্রতি একটা অনুরোধ আমার। অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে দিয়ে জাতীকে বিভ্রান্তিতে ফেলবেন না৷ যা আমার এবং বিশ্বের আনাচেকানাচে ছড়িযে থাকা ভক্তদের জন্য কষ্টের কারণ হয়৷’

সাবিনা ইয়াসমিন ১৯৭৫ সালে ‘সুজন সখী’ সিনেমাতে গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। দীর্ঘ ক্যারিয়ারে সর্বমোট ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেছেন তিনি। যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে অনন্য এক রেকর্ড।

এছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ বরেণ্য এই সংগীতশিল্পী একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, ১৯৮৫ সালে গানের জন্য ভারত থেকে ‘ডক্টরেট’, উত্তম কুমার পুরস্কার, ৬ বার বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X