বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গানে গানে বিদায় সাদী মহম্মদের

সাদী মহম্মদের শেষ বিদায়ে গান গাইছেন রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরও অনেকে। ছবি : সংগৃহীত
সাদী মহম্মদের শেষ বিদায়ে গান গাইছেন রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরও অনেকে। ছবি : সংগৃহীত

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী সাদী মহম্মদ পৃথিবীর ম্যায়া ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নৃত্যশিল্পী শামীম আরা নিপা গণমাধ্যমকে নিশ্চিত করেন। তার জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গানে গানে এই শিল্পীকে বিদায় জানাতে তার বাড়িতে উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, খুরশীদ আলম, অপি করিম, শামিম আরা নিপা ও ফরিদা পারভিনসহ আরও অনেকে।

এ সময় তাদের গাইতে শোনা যায় রবীন্দ্রসংগীত, ‘তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণমন লয়ে, যত দূরে আমি ধাই।’

২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।

বাবা-মায়ের ইচ্ছা অনুযায়ী ১৯৭৩ সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদী মহম্মদ। তবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মন বসাতে পারেননি তিনি।

ইঞ্জিনিয়ারিং পড়াকালীন ১৯৭৫ সালে স্কলারশিপ নিয়ে শান্তিনিকেতনে সংগীত নিয়ে পড়তে যান। বিশ্বভারতী থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১০

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১১

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৩

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১৪

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১৬

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৭

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৮

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৯

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

২০
X