বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অপূর্বর সঙ্গে আলফা আইয়ের দ্বন্দ্বের সমাপ্তি

টেলিপ্যাব এবং অভিনয় শিল্পী সংঘের সঙ্গে অভিনেতা অপূর্ব। ছবি : সংগৃহীত
টেলিপ্যাব এবং অভিনয় শিল্পী সংঘের সঙ্গে অভিনেতা অপূর্ব। ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে চুক্তি ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)। এই প্রতিষ্ঠান থেকে ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে মাত্র ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির অভিযোগ তোলে প্রতিষ্ঠাননি।

এর প্রেক্ষিতে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছিলেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। গেল সোমবার (১১ মার্চ) অভিযোগ জানান তিনি।

খবরটি প্রকাশ্যে আসতেই নাটকপাড়ায় বেশ আলোচনার জন্ম দেয়। ইস্যুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ চর্চা হয়। বিষয়টি সমাধানের দায়িত্ব নেয় টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ।

শনিবার (১৬ মার্চ) মধ্যরাত পর্যন্ত উভয়পক্ষকে নিয়ে মিটিংয়ের পর বিষয়টির সমাধান করেন তারা।

এক বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, সাম্প্রতিক সময়ে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস এর মধ্যেকার সংঘটিত কাজের চুক্তিবিষয়ক যে জটিলতা তৈরি হয়েছিল তাতে উভয়পক্ষই প্রডিউসারস এসোসিয়েশান অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কাছে অভিযোগ প্রদান করেন।

তারই প্রেক্ষিতে (শনিবার, ১৬ মার্চ) টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে দু-পক্ষের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সবার কাছে এটাই প্রতীয়মান হয়, চুক্তি মোতাবেক উভয়পক্ষই পরিপূর্ণভাবে কার্য সম্পাদন করেননি।

চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন এবং বাকি নাটকগুলো উভয়পক্ষই আর না করবার বিষয়ে একমত হয়েছেন। সেক্ষেত্রে অভিনয়শিল্পী অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ তা উভয়পক্ষ সমন্বয় করে নেবেন।

সর্বশেষ বলা হয়েছে, উদ্ভুত ঘটনা কোনোভাবেই অর্থ আত্মসাৎ নয়, এটা চুক্তি বিষয়ক জটিলতা। পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X