বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শিরোনামহীনের পাহাড়ি মিশন শেষ

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা। ছবি : ব্যান্ডের সৌজন্যে
শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা। ছবি : ব্যান্ডের সৌজন্যে

দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। তাদের গান মানেই দর্শকের জন্য বাড়তি উন্মাদনা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতা ও দর্শকের মনে জায়গা করে নিয়েছে দলটি। কদিন আগেই তাদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর টাইটেল গান প্রকাশ হয়। এবার একই অ্যালবামের আরও দুটি গান প্রকাশের প্রস্তুতি নিয়েছে ব্যান্ডটি।

‘বাতিঘর’ গানের দৃশ্যধারণ করা হয় থাইল্যান্ডের অসাধারণ কিছু লোকেশনে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার ভারতের পাহাড়ি অঞ্চল হিমাচলে যায় শিরোনামহীন। অপূর্ব সুন্দর দৃশ্যের মধ্যে শুট হয় দুটি গানের।

গানগুলোর শিরোনাম ‘জানে না কেউ’ ও ‘প্রিয়তমা’। এরই মধ্যে এগুলোর শুটিং শেষ হয়েছে। চলছে এডিটিংয়ের কাজ। কালবেলাকে এমনটাই নিশ্চিত করেছেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান জিয়া। তিনি আশাবাদী অ্যালবামের প্রথম গানের মতো এই দুটি গানও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে।

‘বাতিঘর’ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। নতুন গান দুটি ধারাবাহিকভাবে ঈদুল ফিতরের পর প্রকাশ হবে।

বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে আছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট) ও দীপু সিনহা (গিটারিস্ট)।

এর আগে ‘হাসিমুখ’, ‘জাহাজি’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছে শিরোনামহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X