বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নিলয়-মাহিকে বিয়ে দিলেন আলম

নিলয়-মাহিকে বিয়ে দিলেন আলম
নিলয়-মাহিকে বিয়ে দিলেন আলম

ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। বাস্তব জীবনে একজনের স্ত্রী আছে আরেকজনের রয়েছে প্রেমিক। নাটকের এই জুটিকে বিয়ে দিলেন নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম! অবাক হওয়ার কিছু নেই নিলয়-মাহির এই বিয়ে বাস্তবে না। আসছে ঈদুল আজহার জন্য নির্মিত ‘তোমার সাথে আড়ি’ নামে একটি নাটকের গল্পে এমনটা দেখা যাবে।

সময়ের এই আলোচিত দুই তারকাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন আলম।

নাটকের গল্পে দেখা যাবে, বরপক্ষের রাফি ও কনে পক্ষের কনার মধ্যে বিয়ে বাড়ির গেটের টাকা-পয়সা নিয়ে নানারকম মজার কাণ্ড ঘটতে থাকে। সম্পর্কে তারা দুজনেই বেয়াই ও বেয়াইন। কিন্তু একটা সময় তাদের দুজের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গল্প নতুন মোড় নেয়। নাটকের শুটিং সেটের ছবি দেখে বোঝা যায়, শেষ পর্যন্ত নিলয়-মাহির বিয়ে অবধি দেখানো হবে।

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, নিলয়ের সঙ্গে আগেও অনেকবার কাজ হয়েছে। তবে মাহির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। দুজনের জুটি দর্শকরা পছন্দ করবেন। কারণ দর্শক ঈদের নাটকে পেতে আনন্দ চান। হাসতে চান। যার সবকিছুই এই নাটকটিতে রয়েছে।

সিডি ভিশনের ব্যানারে নির্মিত ‘তোমার সাথে আড়ি’র গল্প লিখেছেন অনামিকা মণ্ডল। এতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, রকি খান, বাপ্পি আশরাফ, সেলজুক তারিক, সেজুতি খন্দকারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি?

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X