কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

আজ পর্দা নামছে কান উৎসবের

আজ পর্দা নামছে কান উৎসবের। ছবি: সংগৃহীত
আজ পর্দা নামছে কান উৎসবের। ছবি: সংগৃহীত

প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। চলতি বছর ১৩ মে পর্দা ওঠে ৭৮তম আসরের। ১২ দিনব্যাপী চলতে থাকা এই উৎসবের পর্দা নামছে আজ। বরাবরের মতো এবারও কানের লাল গালিচায় আলো ছড়ায় হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি তারকা।

এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পায় ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়াই করে ১২টি ছবি। আঁ সেঁর্তা রিগা শাখায় ছিল ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি মুভি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছিল ৯টি সিনেমা। এবার কান ক্ল্যাসিক সেশনসে নির্বাচিত হয় ৩০টি সিনেমা। লা সিনেফ শাখায় রয়েছে ১৬টি। তবে এবার কোনো কোরিয়ান মুভি জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল।

এদিকে এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার কথা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। কিন্তু ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাতিল করেছিলেন তিনি। এবার জানা গেল, সিদ্ধান্ত বদল করেছেন আলিয়া। আজ কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন লাল গালিচায় হাঁটবেন তিনি। এরই মধ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার একটি দৃশ্যের অভিনয় সেরেই ফ্রান্সের উদ্দেশে রওনা দিয়েছেন আলিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১০

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১১

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১২

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৩

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৫

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৬

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৭

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৮

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৯

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

২০
X