বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

সহকর্মীদের স্মৃতিতে সীমানা

রিশতা লাবণী সীমানার মৃত্যুতে সহকর্মীদের শোক। ছবি : সংগৃহীত
রিশতা লাবণী সীমানার মৃত্যুতে সহকর্মীদের শোক। ছবি : সংগৃহীত

কোনো কিছুতেই আর ফেরানো গেল না তাকে। টানা দুই সপ্তাহ হাসপাতালের বিছানায় জীবনের সঙ্গে যুদ্ধ করে অবশেষে গতকাল মঙ্গলবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। ৩৯ বছর বয়সে শেষ হয় এ অভিনেত্রীর পথচলা।

তার মৃত্যুর সংবাদের পরপরই অভিনেত্রীর একটি সাদাকালো ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী লিখেছেন, “সীমানা, জীবনের সীমানা পেরিয়ে পৌঁছে গেলি মৃত্যুর সীমানায়! অনন্তলোকে তুই চির শান্তিতে থাকিস। তোর জন্য রইলো গভীর শোক। ‘সাকিন সারিসুরি’, ‘কলেজ স্টুডেন’… কত কত স্মৃতি!”

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাও সীমানার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। এ অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সীমানা, জীবন বড়ই বিচিত্র। কিন্তু মৃত্যু রংহীন একরকম। তোকে এই পৃথিবীর কোনো কিছুই তার সীমানায় আবদ্ধ করতে পারলো নারে, সব সীমানা পেরিয়ে তুই পাড়ি দিলি অনন্তলোকের অজানা সীমানায়। ভালো থাকিস বোন, চির শান্তিতে থাকিস ওপারে। রেখে গেলি বাচ্চা দুটো, ওদেরকে ওপার থেকে দেখে রাখিস।’

সীমানার একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘প্রতিদিন সকালে উঠেই, আগে নিউজ স্ক্রল করে দেখি, তোর কোনো ভালো খবর আছে নাকি। আজও তাই করতে যেয়ে, তোর এ খবর পেলাম! তোর সাথেকার সব স্মৃতি দুই চোখে ভিড় করছে, তোর বাচ্চা দুইটা…! সব যন্ত্রণার অবসান হলো আজ। শান্তিতে ঘুমা!’

এ ছাড়া নির্মাতা চয়নিকা চৌধুরী, রুনা খান, মনিরা আক্তার মিঠু, আহসান হাবীব নাসিম ও পারশা ইভানাসহ অসংখ্য সহকর্মী তার আত্মার শান্তি কামনা করে ফেসবুকে শোক বার্তা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X