বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘মা বলেছিল আমাকে ক্যাডেটে পড়াবে, এখন মা তো নাই’

অভিনেত্রী রিশতা লাবণী সীমানা ও তার দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রিশতা লাবণী সীমানা ও তার দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গ। ছবি : সংগৃহীত

‘দুঃখের বিষয় হলো আমার মা মারা গেছেন। মায়ের ইচ্ছে ছিল আমাকে ক্যাডেটে পড়াবে। যখন শুনলাম মা মারা গেছে। তখন আমার আরও ভালো লাগছে না। আল্লাহ তুমি আমার মাকে জান্নাতে নিয়ে যেও।’ এভাবেই মায়ের জন্য নিজের কথাগুলো গণমাধ্যমে বলছিলেন বড় ছেলে শ্রেষ্ঠ। সঙ্গে ছিল ছোট ভাই স্বর্গ।

অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা জীবনযুদ্ধে হেরে গিয়ে পৃথিবীর ম্যায়া ত্যাগ করেন মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টায়। গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। ৩৯ বছর বয়সে শেষ হয় অভিনেত্রীর পথচলা।

গত ২১ মে রাতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সীমানা। সে রাতেই ধানমন্ডির এক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি জানা যায়। উন্নত চিকিৎসার জন্য পর দিন ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। এরপর সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

অভিনেত্রী সীমানা দুই সন্তানের মা। বড় ছেলের নাম শ্রেষ্ঠ। ছোট সন্তান স্বর্গের বয়স তিন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। নাটকেও দেখা গেছে তাকে। তবে ২০১৬ সাল থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। মা হওয়ার জন্য বিরতি নিয়েছিলেন সীমানা। এরপর ২০২৩ সালে আবারও ফিরেছিলেন নাটকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X