কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শুটিং সেটে অভিনেত্রীর মৃত্যু

মালয়েশিয়ান অভিনেত্রী-সংগীতশিল্পী কুইনজি চেং। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ান অভিনেত্রী-সংগীতশিল্পী কুইনজি চেং। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ান অভিনেত্রী-সংগীতশিল্পী কুইনজি চেংয়ের শুটিং সেটে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭।

মালয়েশিয়ান গণমাধ্যম চায়না প্রেসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দীর্ঘদিন ব্রেন অ্যানিউরিজমে ভুগছিলেন কুইনজি চেং। এর আগে গতকাল বুধবার (২৮ নভেম্বর) কুইনজি চেংয়ের মৃত্যুর খবরটি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে তুলে ধরা হয়।

চায়না প্রেসে সূত্রে জানা যায়, এ অভিনেত্রীর মৃত্যুর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় আর্টিস্ট চাই জি। এবিষয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে যখন আমরা দামানসারাতে শুটিং শুরু করি, তখনও পুরোপুরি সুস্থ ছিলেন কুইনজি চেং। পরে বিরতি নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফের শুটিং শুরু হয়। একপর্যায়ে কুইনজি চেং জানান, তার মাথা ঘুরাচ্ছে, মাথাব্যথা করছে, বমিবমি লাগছে। একপর্যায়ে চেং বমি করেন, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়।

চাই জি আরও বলেন, কুইনজি চেংয়ের স্টাফরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অভিনেত্রী যখন জ্ঞান হারান তখনও তার শ্বাস-প্রশ্বাস দ্রুত চলছিল। কিন্তু দ্রুত তার ঠোঁট, হাত-পা বেগুনি বর্ণ ধারণ করে।

কল করার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে মেডিকেল টিম এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, মাত্র ৫ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন কুইনজি চেং। শুরুতে পারিবারিক অনুষ্ঠানে পারফর্ম করলেও পরবর্তীতে চীনা নববর্ষের গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ২০১৫ সালে ‘ব্যাড স্টুডেন্টস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কুইনজি চেং। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র মধ্যে রয়েছে- ‘আইসল্যান্ড স্টোরি’, ‘মাইন্ড গেম’, ‘ডোন্ট সে লাভ ইজ বিটার’, ‘আই কোর্ট ইউ’ প্রভৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X