লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় অভিনেত্রী হুমায়রা হিমু

হুমায়রা হিমু। ছবি: সংগৃহীত
হুমায়রা হিমু। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুকে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত সোয়া ৮টায় লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে রাত ৮টায় মসজিদ প্রাঙ্গণে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানাজায় অংশ নেয়।

এদিন রাত ৭টায় অ্যাম্বুলেন্সযোগে অভিনেত্রী হুমায়রা হিমুর মৃতদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটা সংলগ্ন এলাকায় নেওয়া হয়। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রীর মৃতদেহ শেষবারের মতো দেখার জন্য ভিড় করে। এরপর রাত প্রায় ৭টা ২০ মিনিটের দিকে মৃতদেহ জানাজার উদ্দেশ্যে নেওয়া হয়। বাদ এশা জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন কার্য সম্পাদন করা হয়।

হুমায়রা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু বলেন, ‘হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। সে বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা প্রকৌশলী সানাউল্লাহ দুই মাস আগে এবং মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার মায়ের সাথে তার বাবার সম্পর্ক ছিল না। হিমু যখন ছোট ছিল, তখন তাদের মধ্যে তালাক হয়ে যায়।’

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউসফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় পেয়েছেন দারুণ জনপ্রিয়তা ও পরিচিতি। কমেডি গল্পের নাটক মানেই হুমায়রা হিমু।

ছোটপর্দার পাশাপাশি হিমু ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও পা রাখেন। সম্প্রতি দেওয়ান নাজমুলের পরিচালনায় ‘তোরে কতো ভালোবাসি’ নামে একটি সিনেমার কাজ শেষ করেন হিমু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১১

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১২

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৩

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৪

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৫

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৬

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৭

শোকেরও ছুটি নেই

১৮

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৯

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

২০
X