বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘এই নাটকটা আমার কাছে স্পেশাল’

‘এই নাটকটা আমার কাছে স্পেশাল’
‘এই নাটকটা আমার কাছে স্পেশাল’

গল্পটা গ্রামের ও প্রেমের। যে গ্রামটি দেখতে ছবির মতো। নাম মনমোহনা। নামের মতোই এই গ্রামে রয়েছে একজোড়া পাখির মতো তরুণ-তরুণী। সেই গ্রামেই চাকরির সুবাদে হাজির হয় ঢাকার তরুণ সজীব।

এই হলো মিজানুর রহমান আরিয়ানের ঈদের চমক ‘ভিতরে বাহিরে’ নাটকের সারাংশ। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তটিনী ও জোনায়েদ। যথারীতি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

মূলত ত্রিভুজ একটি প্রেম-বিরহের টানাপড়েন মিলবে ‘ভিতরে বাহিরে’র গল্পে।

নাটকটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘গ্রামের প্রেক্ষাপটে নির্মিত এটা আমার তৃতীয় নাটক। এবং এই কাজটি আমার কাছে স্পেশাল। আমি শুটিংয়ের আগে পুরো টিমকে বলেছি, এই গল্পটি খুব সুন্দর লোকেশনে ভালোভাবে শুট করতে চাই। পুরো টিম সেভাবে কাজটি করেছে। শিল্পীরাও অনেক পরিশ্রম এবং মনোযোগ দিয়ে অভিনয় করেছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদে সিএমভি’র ব্যানারে অন্যতম নির্মাণ হলো ‘ভিতরে বাহিরে’। ঈদের বিশেষ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X