মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শিহাব শাহীনের প্রজেক্টে উচ্ছ্বসিত মেহজাবীন

শিহাব শাহীন ও মেহজাবীন চৌধুরীI ছবি : সংগৃহীত
শিহাব শাহীন ও মেহজাবীন চৌধুরীI ছবি : সংগৃহীত

সংখ্যার ঝলকানি পেছনে ফেলে গুণের আলো বেছে নেওয়া এক শিল্পীর নাম মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা কিংবা ওটিটি— সব মাধ্যমেই এখন চিত্রনাট্য বাছাইয়ে অসম্ভব খুঁতখুঁতে তিনি। আর ঠিক এমন এক সময়ে, দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়ে, গুণী নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি প্রজেক্টে যুক্ত হওয়ার ঘোষণা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। মেহজাবীনের ভাষায়, এই ধরনের চরিত্র জীবনে একবারই আসে, যা হাতছাড়া করার প্রশ্নই ওঠে না।

সম্প্রতি নিজের কাজ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ও নতুন এই প্রজেক্টে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে মেহজাবীন জানান, তিনি এখন আর সংখ্যার দৌড়ে নেই। নতুন কোনো কাজের ক্ষেত্রে স্ক্রিপ্টে যদি আলাদা কোনো চমক না থাকে, তবে সেখানে অন-বোর্ড হওয়ার সুযোগ নেই তার।

অভিনেত্রী আরও জানান, শিহাব শাহীনের লেখাতেই তিনি সেই বিশেষ চমকটি খুঁজে পেয়েছেন। এমন একটি চরিত্র, যা তার ক্যারিয়ারে একেবারেই আলাদা মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন তিনি।

চরিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মেহজাবীন বলেন, এ ধরনের চরিত্র জীবনে খুব কমই আসে। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করব চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরতে। কতটা সফল হবো, তা সময়ই বলে দেবে— তবে নিজের জায়গা থেকে কোনো কমতি থাকবে না । এদিকে নির্মাতা শিহাব শাহীনের প্রতি নিজের মুগ্ধতার কথাও অকপটে স্বীকার করেছেন মেহজাবীন।

তার মতে, শিহাব শাহীন কেবল একজন নির্মাতা নন, বরং শিল্পীদের গভীরভাবে বুঝে নেওয়া একজন নির্দেশক। তার আন্ডারে কাজ করার অভিজ্ঞতা উপভোগ করছেন বলেই জানিয়েছেন এই সুন্দরী।

সবকিছু মিলিয়ে বলা যায়, মেহজাবীন চৌধুরী ও শিহাব শাহীনের এই নতুন প্রজেক্ট ঘিরে দর্শকমহলে আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে। ভিন্নধর্মী চরিত্রে মেহজাবীনের নতুন রূপ কতটা গভীর ছাপ ফেলতে পারে এবং শিহাব শাহীনের নির্মাণে গল্পটি কতটা শক্তভাবে উঠে আসে সেদিকেই এখন সবার নজর। সময়ই বলে দেবে, প্রত্যাশার এই ঝড় শেষ পর্যন্ত কতটা আলোড়ন তুলতে পারে পর্দায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X