বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এখন বাংলাদেশে ‘পদাতিক’ সিনেমা মুক্তি দেওয়া সম্ভব নয় : প্রযোজক

পদাতিক সিনেমায় মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত
পদাতিক সিনেমায় মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনে দুই বাংলার বিনোদন দুনিয়ায় কতটা প্রভাব ফেলতে চলেছে এ নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি দুই বাংলায় সিনেমা মুক্তি নিয়েও দেখা দিয়েছে আশঙ্কা।

এদিকে মুক্তির শঙ্কায় রয়েছে দেশের একাধিক সিনেমা। তারমধ্যে বাংলাদেশে আগামী ১৫ আগস্ট মুক্তির কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘পদাতিক’। সিনেমাটির মুক্তি নিয়ে এর প্রযোজক ফিরদৌস হাসান ভারতীয় এক গণমাধ্যমে বলেন, ‘এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে সিনেমাটি মুক্তি সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সিনেমা দেখার মানসিকতায় নেই। তাই ভারতে নির্দিষ্ট দিনে সিনেমাটি মুক্তি পাবে। বাংলাদেশের কথা এখনই বলতে পারছি না।’

কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’। এটি ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তির কথা ছিলো। মৃণাল সেনের ভূমিকায় এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। গল্পে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X