বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

কলকাতায় প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলকাতার নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসুর পরিচালনায় নতুন সিনেমা ‘শেকড়’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প অবলম্বনে তৈরি এই ছবির শুটিং চলছে পশ্চিমবঙ্গের বোলপুরের মোহনপুর গ্রামে।

‘হুব্বা’-এর মতো রাজনৈতিক থ্রিলারের পর ব্রাত্য এবার সামাজিক গল্পে ফিরেছেন। সিনেমাটিতে চঞ্চল অভিনয় করছেন ইন্দ্র চরিত্রে—যিনি কারখানায় কাজ করেন এবং স্মৃতিভ্রংশে ভোগা বাবার যত্ন নেন। বাবার ভূমিকায় রয়েছেন লোকনাথ দে, আর বিশেষ চরিত্রে সীমা বিশ্বাস। চরিত্রটি নিয়ে চঞ্চল বলেন, ‘আমার বাবারও স্মৃতিভ্রংশের সমস্যা ছিল, তাই চরিত্রটির অনুভূতি আমার খুব কাছের।’

ব্রাত্য বসু জানান, “‘শেকড়’ মূলত বাবা-ছেলের সম্পর্কের গল্প। সমাজে মানুষ যে কৃত্রিমতায় হারিয়ে যাচ্ছে, এ সিনেমা সেই মানবিকতার শিকড়ে ফেরার কথা বলবে।” সিনেমাটিতে আরও আছেন ঋদ্ধি সেন, অনুজয় চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, জয়তী চক্রবর্তী, অনসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্যসহ অনেকে। চমক হিসেবে রয়েছেন দুই রাজনীতিক—কুণাল ঘোষ ও নারায়ণ গোস্বামী। সিনেমাটি সামনে বছর মুক্তির কথা রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X