বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে যেন আবার শান্তি ফিরে আসে : দেব  

বাংলাদেশে যেন আবার শান্তি ফিরে আসে : দেব। ছবি : সংগৃহীত
বাংলাদেশে যেন আবার শান্তি ফিরে আসে : দেব। ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব। অভিনয়ের বাইরে তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এদিকে সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দেশের মানুষ। তবে উচ্ছ্বাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতিও বিশ্ববাসী নজরে রেখেছে।

ভারতীয় একটি টেলিভিশনকে দেব বলেছেন, ‘কয়েক দিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজ্যুয়াল সামনে আসছে, সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাই সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারব না। তবু চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন। সবাই যে ভালোবাসা, আনন্দ নিয়ে থাকেন, সেটা যেন আবার ফিরে আসে।’

এছাড়া প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন। প্রযোজক সেলিম খানের সঙ্গেও পরিচয় ছিল দেবের। এ বিষয়ে দেব বলেন, ‘আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি সেলিম আর নেই। গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণ কঠিন। ওই দেশটিতে বহুবার গিয়েছি। আমার খুব পছন্দের জায়গা। ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো। ও দেশের মানুষ ভীষণ শান্ত, ভদ্র। তাই চাইব ওখানে যেন আবার শান্তি ফিরে আসে। ওরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন।’

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই কলকাতার শিল্পীরাও সমর্থন দিয়েছেন। এ দেশে অনেকেই কাজও করেছেন। তাই তো বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X