বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মিমিকে ধর্ষণের হুমকিদাতা বিপাকে 

মিমিকে ধর্ষণের হুমকিদাতা বিপাকে। ছবি সংগৃহীত  
মিমিকে ধর্ষণের হুমকিদাতা বিপাকে। ছবি সংগৃহীত  

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয় টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীতে। কলকাতার আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুক্তভোগী নারীর পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিলেন।

ওই ঘটনার পর একই টাকার অঙ্ক টেনে পোস্ট দেন এক নেটিজেন। তিনি লিখেছিলেন, এমন ঘটনা যদি মিমির সঙ্গে ঘটত তাহলে মিমির পরিবারকেও ১০ লাখ রুপি দেওয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ রুপি দিয়ে দেব।

পোস্টটি নজর এড়ায়নি মিমির। এ ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পুলিশ তাতে সাড়া দিয়েছে। এ বিষয়ে মিমি তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দেন। তাতে এ অভিনেত্রী লিখেছেন, সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্য করেছে। এ বিষয়ে এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে। ওই সব অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার। কারণ তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মুডে চলে গেছে।

এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে মিমি লিখেছিলেন, ‘আমরা কী এই কারণে লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডালভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X