বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালকদের সঙ্গে প্রেম করে কাজ পান স্বস্তিকা

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত
টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ঠোঁটকাটা স্বভাবের হওয়ায় দুদিন পরপরই বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে নেটপাড়ার সমালোচনায় কর্ণপাত করতে নারাজ এই অভিনেত্রী।

নিজের মতো বাঁচতে পছন্দ করেন স্বস্তিকা। প্রায় সময়েই নানা অসঙ্গতি নিয়ে প্রতিবাদী হয়ে ওঠেন এই অভিনেত্রী। তা নিয়েও হয় চর্চা। এসবের মাঝেই সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী। স্বস্তিকা জানিয়েছেন প্রেম করেই কাজ নেবেন তিনি।

ফেসবুক পোস্টে স্বস্তিকা লিখেছেন, আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।

তিনি আরও লিখেছেন, খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে। মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।

এই পোস্টের রেশ ধরেই কিছুক্ষণ পর আরও একটি স্ট্যাটাস দিয়েছেন স্বস্তিকা। সেখানে তিনি লিখেছেন, ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সৃজিত মুখার্জি ফর টেক্কা। প্রেম ধরে নিয়ে কষব।

মূলত টেক্কায় অভিনয়ের পর থেকে সামাজিক মাধ্যমে অনেকেই বলেছেন, প্রেমের কারণেই আবার সৃজিত মুখার্জির ছবিতে সুযোগ পেয়েছেন তিনি। তাই সমালোচকদের উদ্দেশে এমন পোস্ট দিয়েছেন স্বস্তিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X