বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

জিতের ‘লায়ন’

জিতের ‘লায়ন’
জিতের ‘লায়ন’

তুফান সিনেমায় পর পরিচালক রায়হান রাফী আলোচনার তুঙ্গে রয়েছেন। মিমি চক্রবর্তীতে কাস্ট করে চমক দিয়েছিলেন রাফী। এবার সুপারস্টার জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরাণ খ্যাত এই নির্মাতা। তবে জিতের বিপরীতে কোন দেশের নায়িকা থাকছেন উড়ো খবরে তার কিছুই জানা যায়নি।

ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ হতে চলেছে এই নতুন সিনেমা। এই ছবিতে জিতের পাশাপাশি চঞ্চল চৌধুরী বা আফরান নিশোও থাকতে পারেন এমন গুঞ্জনও বেশ ডালপালা মেলেছে।

গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত এবং রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ ছবিটি বেশ সাড়া ফেলেছিল। ছবিতে আরও ছিলেন মিমি চক্রবর্তী, নাবিলা ও চঞ্চল চৌধুরী। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সিনেমাটি মুক্তি পায়। তুফানের ঘোর না কাটতেই নতুন খবর এসেছে, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় রায়হান রাফী এবার পরিচালনা করবেন ‘লায়ন’ নামের একটি নতুন ছবি।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি নির্মিত হবে ৩টি পর্বে। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৫ সালের রোজার ঈদে। অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিটির ৬৫ শতাংশ শুটিং হবে সমুদ্রে। ছবির গল্প নিয়ে খোলাসা করতে চান না রাফী। তিনি বলেন, ‘ছবিটির জন্য আমরা এমন একটা গল্প নির্ধারণ করেছি যা দুই বাংলার মানুষ আগে দেখেনি। তবে যেহেতু শুটিং সমুদ্রে শুটিং হবে সেহেতু এতে জাহাজ, নৌবাহিনী ব্যাপারগুলো থাকবে—এটা বলতে পারি।’

ছবিটির চিত্রনাট্য যৌথভাবে করছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা। যৌথ প্রযোজনার ছবিটির ভারতীয় অংশের প্রযোজক হিসেবে রয়েছে শ্যাডো ফিল্মস। দেশি প্রযোজক, নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পীর নাম খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১০

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১১

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১২

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১৩

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৪

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৫

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১৬

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১৭

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১৮

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৯

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

২০
X