বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নুসরাতের কঠিন জবাব 

নুসরাতের কঠিন জবাব 

টালিউডের অন্যতম সুন্দরী নায়িকা নুসরাত জাহান। একাধিক বিয়ে ও রাজনীতিতে যোগ দিয়ে ক্যারিয়ার থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। তবে নানা কারণে থেকেছেন আলোচনায়, হয়েছেন বিতর্কিত।

একের পর এক সমালোচনার ও নেট মাধ্যমে ঝড় বয়ে গেলেও চুপ থেকেছেন নুসরাত। খুব একটা সমালোচনা পাত্তা দেন না এই সুন্দরী। এদিকে নুসরাত অভিনীত ‘আড়ি’ নামে একটি নতুন সিনেমা আসছে। এতে নায়িকার বিপরীতে রয়েছেন নায়িকার স্বামী ও অভিনেতা যশ দাসগুপ্ত। জানা গেছে, মা-ছেলের আদরের সম্পর্ক নিয়ে সিনেমার কাহিনি। নুসরাত ও যশের সঙ্গে পর্দা ভাগ করছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি।

একটা সময় নায়িকা হিসেবে পর্দায় তাক লাগিয়েছেন মৌসুমি। ‘আড়ি’ সিনেমায় যশের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। এমন আদুরে গল্পের এক সিনেমা নিয়ে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন যশ ও নুসরাত। এ সময় পর্দার ও পর্দার বাইরের নানা কথাই হয় আলোচনায়।

নুসরাত ও যশ সামাজিক মাধ্যমে ‘আড়ি’ সিনেমার গুরুত্বপূর্ণ সব আপডেট দিচ্ছেন। কিন্তু এসবের মাঝে মন্তব্য ঘরে ধেয়ে আসে গালাগালি, কুমন্তব্য।

যশ-নুসরাত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিয়ে। ভালোবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাদের পোস্টে যে বাজে মন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন নুসরাত দিলেন কঠিন জবাব। তিনি বলেন, ‘যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না।’ যশ বলে ওঠেন, ‘কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।’

নুসরাত আরও বলন, ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১০

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১১

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১২

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৩

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৪

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৬

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৭

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৮

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৯

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

২০
X