বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেবের নায়িকা হতে পারলেন না ফারিণ

দেবের নায়িকা হতে পারলেন না ফারিণ

ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’ সিনেমাটি। এতে তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া সিনেমার আকাশেতে লক্ষ তারা গানের মাধ্যমে আলোচনায় ফারিণ। এমন রূপে দর্শক আগে খুব একটা দেখেননি।

এই আনন্দের মধ্যে ফারিণ ভক্তদের জন্য মন খারাপ হওয়ার মতো একটি সংবাদ সামনে এসেছে। সেটি হচ্ছে কলকাতার সুপারস্টার দেবের নায়িকা হওয়া হচ্ছে না ফারিণের।

‘প্রজাপতি টু’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল ফারিণের। ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘প্রজাপতি’র সিক্যুয়েল এটি। এই সিনেমার অন্যতম চমক ছিল নায়িকা হিসেবে ফারিণের অভিনয়। কিন্তু ভিসাসংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি করা হচ্ছে না এই অভিনেত্রীর।

তবে ফারিণ না থাকলেও সিনেমার কাজ ঠিকই এগিয়ে যাচ্ছে। দেবের নায়িকা হিসেবে ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা যাবে। টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্য প্রজাপতি টু চলচ্চিত্রটি বাড়তি পাওয়া।

এর আগে কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছিলেন ফারিণ। ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি ‘আরও এক পৃথিবী’ নামে সিনেমাটি মুক্তি পায়। এটি ছিল কলকাতার কোনো সিনেমায় তার প্রথম অভিনয়। এসকে মুভিজের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছিলেন অতনু ঘোষ। এতে ফারিণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিন্দিতা বসু ও সাহেব ভট্টাচার্যের মতো গুণী শিল্পীদের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X