বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতার মতো শহর পৃথিবীতে আর নেই : জয়া আহসান

জয়া আহসান। ছবি : সংগৃহীত
জয়া আহসান। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে নিজের জন্মদিন, ব্যক্তিগত জীবন ও কলকাতার প্রতি টান নিয়ে খোলামেলা কথা বলেছেন। জীবনের ছোট ছোট মুহূর্ত আর প্রিয় শহরের প্রতি ভালোবাসায় ভরপুর এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার অনুভূতির গভীরতা।

জন্মদিনে কেমন উপহার পেতে ভালো লাগে জানতে চাইলে জয়া জানান, তার একটি দীর্ঘ ‘বাকেট লিস্ট’ রয়েছে। সেই তালিকা থেকে কেউ কিছু উপহার দিলে তিনি বেশ আনন্দ পান। একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, ‘যেমন রাস্তা দিয়ে যেতে-যেতে একটা শাড়ি চোখে পড়ল। ভাবলাম কিনব, দেখলাম আমার বন্ধু সেই শাড়িটা কিনে ফেলেছে। মন ভালো হয়ে গেল।’ তবে সবচেয়ে বেশি খুশি হন গাছ উপহার পেলে।

কলকাতা প্রসঙ্গে বলতে গিয়ে জয়া বলেন, ‘এই শহরের একটা অদ্ভুত চরিত্র আছে। ভাষায় বর্ণনা করা কঠিন, ফলে আমার ভীষণ ভালো লাগে। পৃথিবীর অন্য কোনো শহরকে কলকাতার মতো মনে হয় না।’

স্মৃতির খাতায় ছোটবেলার একটি অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলায় মাকে অনেক চিঠি লিখেছি। সেই লেখার মধ্যে অসম্ভব ছেলেমানুষি ছিল। নানা রঙ দিয়ে লিখতাম। মা দেখে খুব হাসতেন, সবাইকে পড়ে শোনাতেন। তখন খুব রাগ হতো। কিন্তু এখন যদি মাকে চিঠি লিখতে বলেন, কলম থেকে এক বর্ণও বেরবে না। সবটাই অব্যক্ত থেকে যাবে।’

নিজের সৌন্দর্য নিয়ে জয়ার ভাবনা অনেকটাই সহজ। তিনি বলেন, ‘আমি ধরে রাখার চেষ্টা করি না। সব খাই—আপনার সামনেই তো কেক খেলাম, পায়েস খেলাম। মুড়ি খেলাম। নানা রকম খাবার খাই, আমি খেতে ভালোবাসি। অত ভাবি না।’

জন্মদিনের বিশেষ মুহূর্ত হিসেবে জয়া জানান, ‘এই প্রথম আমার জন্য পায়েস রান্না হয়েছে। আমার বন্ধু মুনমুন বানিয়েছে। রাতে খাওয়ানোর পরিকল্পনা ছিল, কিন্তু আমি আগেই বের করে অর্ধেক বাটি খেয়ে নিয়েছি। এটা একটা পরম পাওয়া।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X