বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

সুস্মিতা রায়। ছবি : সংগৃহীত
সুস্মিতা রায়। ছবি : সংগৃহীত

টলিপাড়ার পরিচিত মুখ সুস্মিতা রায়কে ঘিরে সম্প্রতি ডিভোর্সের গুঞ্জন আবারও চাউর হয়েছে। নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁকের কথা। যদিও সরাসরি বিচ্ছেদ শব্দটি ব্যবহার করেননি, তবে অভিনেত্রী ও তার স্বামী সব্যসাচী চক্রবর্তীর যৌথ বিবৃতি থেকে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে- তাদের পথ এখন আলাদা।

ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আলাদা হচ্ছেন সুস্মিতা ও সব্যসাচী? এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দুজন মিলে যে পোস্ট করেছি, ওইটুকুই সবাইকে বলতে চাই।’

তিনি স্পষ্ট জানান, ‘আমি কারও দিকে আঙুল তুলতে চাই না, কোনো কাদা ছোড়াছুড়িও হোক চাই না। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপ করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। আমরা দুজনই একে অপরের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

প্রসঙ্গত, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে নজর কাড়েন সুস্মিতা রায়। পরে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকেও তার অভিনয় প্রশংসিত হয়। পর্দার চরিত্রের মতো বাস্তব জীবনেও তিনি এই মুহূর্তে রাখছেন আত্মসংযম আর পরিপক্বতার পরিচয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X