বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

এটা তোমার জয় নয়, অভিশপ্ত জীবনের শুরু: জিতু কামাল

জিতু কামাল। ছবি : সংগৃহীত
জিতু কামাল। ছবি : সংগৃহীত

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিতু কামাল জি বাংলার সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে চলমান সংঘাত ও মনোমালিন্যের জেরেই মাঝপথে এই কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি।

টালিপাড়ায় গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরেই। সেই গুঞ্জন সত্য প্রমাণ করে গতকাল (মঙ্গলবার) সিরিয়ালটির প্রযোজক শ্রীকান্ত মোহতার উপস্থিতিতে বিবদমান দুই অভিনেতা-অভিনেত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বৈঠকের পরপরই জিতু কামাল সিরিয়ালটি ছাড়ার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, শুটিং সেটে দিতিপ্রিয়া রায়ের সময়ানুবর্তিতা নিয়েই মূলত সমস্যার সূত্রপাত। জিতুর অভিযোগ, দিতিপ্রিয়া প্রায়ই তার নির্ধারিত ‘কলটাইম’-এর অনেক পরে সেটে আসতেন।

ঘটনার দিনও দিতিপ্রিয়ার জন্য জিতুকে মেকআপ নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সহকর্মীর এমন অপেশাদার আচরণে চরম বিরক্তি প্রকাশ করেন অভিনেতা। একপর্যায়ে তিনি সেট ছেড়ে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, সেই মুহূর্ত থেকেই এই দুই তারকার সম্পর্কের চরম অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত জিতুর সিরিয়াল ছাড়ার সিদ্ধান্তে গড়ায়।

যদিও জিতু কামাল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে ইনস্টাগ্রামে এক ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা।

ইনস্টাগ্রাম স্টোরিতে কারও নাম উল্লেখ না করে ক্ষোভ উগরে দিয়ে জিতু লিখেছেন, ‘ধন্যবাদ, দারুণ অভিজ্ঞতার জন্য। কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের শুরু। মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে।’

নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, এই ‘অভিশপ্ত জীবন’-এর বার্তাটি তার সহ-অভিনেত্রী দিতিপ্রিয়ার উদ্দেশ্যেই দেওয়া। আপাতত এই আকস্মিক পটপরিবর্তনে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X