জবি প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:১২ এএম
অনলাইন সংস্করণ

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

আবুবকর সম্পদ। ছবি : সংগৃহীত
আবুবকর সম্পদ। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন (জকসু)–২০২৫-এ স্বতন্ত্র প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলো পত্রিকার সাংবাদিক আবুবকর সম্পদ। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার ফেসবুক প্রোফাইলে এ ঘোষণা দেন।

সাংবাদিক সম্পদ তার ফেসবুক পোস্টে লিখেন, আমি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতা করে আসছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা খুব কাছ থেকে দেখেছি। জুলাই আন্দোলন, আবাসন ভাতা আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি এবং এসব বাস্তবতা জাতীয় পত্রিকায় তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি আরও লিখেন, দীর্ঘ আন্দোলন–সংগ্রামের পর আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জকসু’ নির্বাচন। শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রশাসনের কাছে তুলে ধরতে এবং জকসুতে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে আমি স্বতন্ত্র প্যানেলে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছি।

নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে সম্পদ বলেন, ‘প্রতিশ্রুতি নয়, প্রমাণ নিয়ে আসবো’—এই স্লোগানকে সামনে রেখে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করা, আবাসন সংকট দূর করা, খাবারের মানোন্নয়ন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লাইব্রেরি বড় করা, মেডিকেল সেন্টারের উন্নয়ন, বাস সংকট নিরসন এবং ক্যাম্পাসে বসার জায়গার সমস্যা দূর করতে প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার মধ্যে রেখে কাজ করে যেতে চাই।

সাংবাদিকতা থেকে নির্বাচনে আসার যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি লিখেন, দীর্ঘদিন সাংবাদিকতা করার ফলে সমস্যা ও তার সমাধান সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে। আমার পেশাদারিত্ব ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উচ্চকণ্ঠে এসব সমস্যার সমাধানে কাজ করতে চাই।

ঘোষিত প্রতিশ্রুতিগুলো পালনে ব্যর্থ হলে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সম্পদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সবকিছুতেই কমবেশি পরিবর্তন এসেছে। রাজনীতিতেও পরিবর্তন দরকার। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তি নয়, রাজনৈতিক পরিমণ্ডলের বাইরের মানুষেরও শিক্ষার্থীদের জন্য কাজ করা প্রয়োজন। সেই ইচ্ছা থেকেই আমি নির্বাচন করছি। এখন পর্যন্ত কোনো প্রার্থী প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা দেয়নি। আমার ক্ষমতার লোভ নেই। তাই প্রয়োজনে ব্যর্থতা মেনেও নেব। তবে আমি বিশ্বাস করি—আমি অবশ্যই কাজগুলো সম্পন্ন করতে পারবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X