গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:২২ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

টাঙ্গাইলের গোপালপুরে গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান। ছবি : কালবেলা
টাঙ্গাইলের গোপালপুরে গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শাকিল উজ্জামান বলেছেন, দুর্নীতিবাজদের বর্জন করুন। তিনি বলেন, মানুষের ভয়ের কারণ নয়, আমরা মানুষের ভরসা হয়ে পাশে থাকতে চাই।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হ্যামনগর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা–সম্ভাবনার খোঁজখবর নেন।

গণসংযোগকালে বক্তব্যে শাকিল উজ্জামান বলেন, সরকারি বরাদ্দ পেয়ে উন্নয়ন না করে যারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও রাস্তাঘাটের বরাদ্দের টাকা লুটপাট করে, তাদেরকে আগামী নির্বাচনে জনগণ বর্জন করবে।

তিনি আরও বলেন, আমরা সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করবো। কোনো দুর্নীতি, অন্যায় বা জুলুমের সঙ্গে আমরা নেই। মানুষের ভয়ের কারণ নয়, আমরা মানুষের ভরসা হয়ে পাশে থাকতে চাই।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. নসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শ্রী রতন চক্রবর্তী ও শেখ রেজওয়ান রন্জু, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সজিব হোসেন, সহ-সভাপতি রেজাউল হান্নানসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X