রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় সকাল ১০টায় ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপরে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনাসভায় যোগ দেবেন তিনি। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে দুপুর ১২টায় চিকিৎসা সহায়তা দেবে ‘আমরা বিএনপি পরিবার’। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিউমার্কেট ও কলাবাগান থানার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে বিকেল সাড়ে ৩টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ডিএমপি কমিশনারের কর্মসূচি সকাল সোয়া ১০টায় গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ধর্ম উপদেষ্টার কর্মসূচি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কিরাত সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। জামায়াতের কর্মসূচি

বিকেল ৩টায় মিরপুর-১৩ এর পুলিশ কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজনে যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X