ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৭ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ৪

দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : কালবেলা
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : কালবেলা

নীলফামারীর ডিমলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডালিয়া-পাগলাপীর সড়কের খালিশা চাপানি ইউনিয়নের তালতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম (৩৫) স্ত্রী, শিশু সন্তান ও বোনকে নিয়ে বাজার থেকে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই অটোরিকশাটি রাস্তায় উল্টে যায়।

ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার বোন রুপিয়া বেগমও (৩০) মৃত্যুবরণ করেন। এতে আশরাফুলের পরিবারে গভীর শোক নেমে এসেছে।

অটোরিকশায় থাকা আশরাফুলের স্ত্রী ও ৫ বছর বয়সী শিশুসন্তানসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। তবে স্থানীয়রা ট্রাকটি তাড়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হাইওয়ে হাতীবান্ধা থানার সহকারী পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ডিমলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানান, ডালিয়া-পাগলাপীর সড়কে দীর্ঘদিন ধরে ভারী ট্রাকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা সড়কে নিয়মিত নজরদারি, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্পিড ব্রেকার স্থাপনের দাবিও জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X