স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম নিয়ে একের পর এক তারিখ পরিবর্তনে জল্পনা–কল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই অবশেষে সামনে এল নিশ্চিত ঘোষণা। টুর্নামেন্ট শুরুর এক মাস আগেও নিলাম আয়োজনে ধারাবাহিক বিলম্ব ছিল সমর্থক থেকে ফ্র্যাঞ্চাইজি—সবার আলোচনার কেন্দ্রবিন্দু। এমন প্রেক্ষাপটে এবার বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করল, নিলাম আর অনিশ্চয়তায় থাকছে না; নতুন তারিখ ঠিক হয়ে গেছে।

বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, বিপিএল প্লেয়ার্স’ অকশন ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর, রোববার, বিকেল ৩টা থেকে। রাজধানীর র‌্যাডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে বসবে এই নিলাম–মঞ্চ।

কয়েক দফা পেছানো সূচির পর এবার তারিখ ঘোষণা এনে দিয়েছে খানিকটা স্বস্তি। বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতেই নতুন দিন ঠিক করা হয়েছে। একই সঙ্গে একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও মানসম্মত নিলাম আয়োজনের প্রস্তুতি নিতে সময় দরকার ছিল—সে কারণেই নেওয়া হয়েছে বাড়তি সময়।

১২তম বিপিএলের প্রস্তুতিতে এই নিলামকে তারা দেখছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। কারণ এবার দলগুলো গড়ে উঠবে নিলাম–পদ্ধতিতে, যেখানে পছন্দের খেলোয়াড় দলে ভেড়ানোর দৌড়ে থাকবে কৌশল, বাজেট আর পরিকল্পনার সমন্বয়। ফ্র্যাঞ্চাইজিগুলোও তাই নতুন তারিখ অনুযায়ী স্কোয়াড পরিকল্পনা চূড়ান্ত করার কাজ শুরু করে দিয়েছে।

গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নির্ধারিত দিনে তারা স্বাগত জানাবে সব ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি, স্পনসর, পার্টনার এবং গণমাধ্যমকর্মীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X