বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সিনেমার শুটিং বন্ধ করলেন কৌশানী মুখোপাধ্যায়

কৌশানী মুখোপাধ্যায় I ছবি: সংগৃহীত
কৌশানী মুখোপাধ্যায় I ছবি: সংগৃহীত

কলকাতার পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘কাল’-এর শুটিং শুরু করেছিলেন চলতি বছরের নভেম্বর মাসে। কাহিনির কেন্দ্রবিন্দুতে একজন ইনভেস্টিগেটিং অফিসার, আর এই চরিত্রে অভিনয় করছিলেন কৌশানী মুখোপাধ্যায়। তার পাশাপাশি ছবিতে যুক্ত ছিলেন বনি সেনগুপ্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও দেবাশিস মণ্ডলের মতো পরিচিত মুখ। ছবির প্রযোজনায় রয়েছেন রবিউল শেখ এবং রামিজ রাজা; চিত্রনাট্য লিখেছেন রবিউল।

কিন্তু মাত্র ১১ ও ১৪ নভেম্বর দু’দিনের শুটিং শেষ হতে না হতেই সেটে দেখা দেয় বড়সড় জটিলতা। চিত্রনাট্যে থাকা একটি গালাগাল শব্দ উচ্চারণে রাজি হননি কৌশানী। অথচ প্রযোজকের দাবি, সেই সংলাপ ছবির বর্ণনার জন্য অপরিহার্য। এই মতবিরোধের জেরে শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।

পরিচালক আতিউল ইসলাম এ বিষয়টি নিয়ে বলেন, “চিত্রনাট্যে একটা গালাগালি ছিল। সেটা বলতে রাজি হননি কৌশানী। প্রযোজক মনে করছেন, ওই শব্দটি থাকা দরকার। সমস্যা সেখান থেকেই। পরিচালক হিসেবে আমার প্রযোজকও দরকার, আবার অভিনেত্রী কৌশানীকেও দরকার। এর বাইরে কিছু বলার নেই।” তিনি আরও জানান, ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত এই জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন।

‘কাল’ ছবিটি ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা ছিল। মোট ২২ দিনের শুটিং সূচি নির্ধারিত হলেও আপাতত তা স্থগিত করা হয়েছে। প্রযোজকের বক্তব্য, শুটিং শুরু করার ১৫ দিন আগে কৌশানী ছবিতে অভিনয়ের সম্মতি দেন। তাদের অভিযোগ—সেই সময় চিত্রনাট্য পড়ে সংলাপ নিয়ে আপত্তি জানানো উচিত ছিল। কিন্তু কৌশানী শুটিং ফ্লোরেই জানান, তিনি গালাগালি দিতে প্রস্তুত নন। ফলে তৈরি হয়েছে সংকট।

এদিকে পরিচালকের আগের ছবি ‘দানব’ ডিসেম্বরের শুরুতেই মুক্তি পাচ্ছে। এতে প্রধান চরিত্রে রয়েছেন রূপসা মুখোপাধ্যায়। অন্যদিকে গত বছরে দুর্গাপুজোয় মুক্তি পাওয়া ‘বহুরূপী’-তে অভিনয় করেছিলেন কৌশানী। চলতি বছর তাঁকে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ এবং নন্দিতা–শিবপ্রসাদের ‘রক্তবীজ টু’-তে। এরপর কোন ছবিতে তাকে দেখা যাবে—তা জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X