বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের ঘোষণা দিলেন শ্রীনন্দা শঙ্কর

শ্রীনন্দা শঙ্করের I ছবি : সংগৃহীত
শ্রীনন্দা শঙ্করের I ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের ১৬ বছরের সাজানো সংসারে ভাঙন ধরল। স্বামী গেভ সাতারাওয়ালার সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি। রবিবার (২১ ডিসেম্বর) রাতে ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী।

বিচ্ছেদের ঘোষণা ও যৌথ সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীনন্দা জানান, তিনি এবং গেভ আইনিভাবে আলাদা হয়ে গেছেন। পোস্টে তিনি লেখেন, “আমি এবং গেভ আইনিভাবে আলাদা হয়ে গিয়েছি। অনেকেই হয়তো বিষয়টি আগেই টের পেয়েছিলেন। কিন্তু এখন সময় এসেছে বিষয়টা জনসমক্ষে আনার। তবে ঘোষণা করার আগে আমাদের কিছুটা সময় প্রয়োজন ছিল।”

বিচ্ছেদের সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়, বরং দুজনে মিলে ঠান্ডা মাথায় এই পথে হেঁটেছেন বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, “জীবন তার চলার পথে কখনো অপ্রত্যাশিতভাবে মোড় নেয়। আমাদের সেটা মেনে নেওয়া উচিত, বোঝা উচিত। শান্তি বজায় রেখে চলা উচিত।”

১৬ বছরের পথচলা ২০০৯ সালের নভেম্বরে বাঙালি ও পার্সি দুই রীতি মেনে গেভ সাতারাওয়ালার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন শ্রীনন্দা শঙ্কর। দেখতে দেখতে কেটে গেছে ১৬টি বছর। তবে কী কারণে এই দীর্ঘ সম্পর্কের সুতো ছিড়ল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি শ্রীনন্দা।

গোপনীয়তার অনুরোধ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পাশাপাশি নিজের ও পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য কঠোর অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমরা জানি এই নিয়ে নানা মত, কমেন্ট্রি, লেখা হবে। কিন্তু এই বিষয়ে আমাদের কাছ থেকে বা আমার মায়ের কাছ থেকে কোনো সাড়া পাবেন না। আমাদের প্রাইভেসিকে সম্মান জানাবেন। আমাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা থেকে বিরত থাকুন।”

কাজের জগত শ্রীনন্দা শঙ্কর টালিউডের প্রথম সারির নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ এবং সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি। সেখানে সংসার ও কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। হঠাৎ তার বিচ্ছেদের খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মন খারাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X