বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : সংগৃহীত

গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। রাজধানী মস্কোতে গাড়িতে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সোমবার সকালে একটি গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সী সারভারভ মারা যান।

কমিটি জানিয়েছে, সারভারভ রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। ঘটনার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকতে পারে—এমন একটি সম্ভাবনা তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি।

ঘটনার পর তদন্তকারীরা মস্কোর দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনের কাছে ঘটনাস্থলে যান। সেখানে তোলা ছবিতে দেখা যায়, একটি সাদা গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দরজাগুলো উড়ে গেছে।

রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারভারভ ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুতে ওসেতিয়ান-ইঙ্গুশ সংঘাত এবং চেচেন যুদ্ধে অংশ নেন। এছাড়া ২০১৫-১৬ সালে তিনি সিরিয়ায় রুশ সামরিক অভিযানে নেতৃত্ব দেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সারভারভের মৃত্যুর খবর জানানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে মস্কোতে একাধিক রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের এপ্রিল মাসে জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক গাড়ি বোমা হামলায় নিহত হন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে জেনারেল ইগর কিরিলভ একটি স্কুটারে লুকানো বিস্ফোরক দূরনিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণে নিহত হন।

পরে ইউক্রেনীয় একটি সূত্র বিবিসিকে জানিয়েছিল, কিরিলভকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা হত্যা করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে এটি কখনো নিশ্চিত করা হয়নি। নীতিগতভাবে ইউক্রেন লক্ষ্যভিত্তিক হামলার দায় স্বীকার করে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X