বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদ খানকে ভালো লাগে : শর্বরী দাস

অভিনেত্রী শর্বরী দাস। ছবি : রনি বাউল
অভিনেত্রী শর্বরী দাস। ছবি : রনি বাউল

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার অভিনেত্রী শর্বরী দাস। জায়েদকে বেশ ভালো লাগে তার।

কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসেছিলেন শর্বরী। এ সময় চিত্রনায়ক শাকিব খান ছাড়াও ফেরদৌস আহমেদ ও জায়েদ খানের প্রশংসা করেন তিনি। বলেন, শাকিব খান ছাড়াও বাংলাদেশের জায়েদ খানকে চিনি। এ ছাড়া ফেরদৌসকেও আমি চিনি। জায়েদ খানকে বেশ মজার লাগে। তিনি সারাক্ষণ একটা হাসিখুশি ব্যাপারের মধ্যে থাকেন। ভালো লাগে বেশ।

২০১১ সালে শোবিজে যাত্রা শুরু হয় শর্বরীর। কিন্তু খুব ধীরে ধীরে এগিয়েছেন এই অভিনেত্রী। মূলত সে সময় বয়স কম থাকায় এবং পড়াশোনা শেষ না হওয়ায় শোবিজে নিয়মিত সময় দিতে পারেননি। তবে মাস্টার্সের পর থেকে কাজে সময় দিচ্ছেন শর্বরী।

বাংলাদেশি ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা রয়েছে অভিনেত্রী শর্বরীর। এ বিষয়ে তিনি বলেন, আমি কাজের জন্য একদম প্রিপেয়ার্ড। বাংলাদেশে কাজ করতে চাই, এখানকার গল্প তো সত্যিই ভালো। তাই আমার তো বেছে কাজ করার কোনো দরকারই হবে না। কাজ পেলেই আমি করব।

ইন্ডিয়ায় কাজের মূল্যায়ন হচ্ছে না বলেই কি সেখানকার অভিনেত্রীরা বাংলাদেশমুখি হচ্ছেন? জবাবে শর্বরী বলেন, না না, এ রকম কোনো ব্যাপার নেই। বাংলাদেশ থেকেও তো অনেকে ইন্ডিয়ায় কাজ করছেন। এখন তো যৌথ প্রযোজনা করেও কাজ হচ্ছে।

বাংলাদেশের বেশকিছু নায়িকাকে ফলো করেন কলকাতার শর্বরী। তিনি বলেন, অনেক নায়িকাকে ভালো লাগে। অপু বিশ্বাসকে ভালো লাগে, পরীমণিকে ভালো লাগে, নুসরাত ফারিয়াকে ভালো লাগে; তিনি আমাদের ইন্ডিয়ায় কাজ করেন। জয়া আহসানকেও ভালো লাগে। আমি দেখি বাংলাদেশের সবাইকে। ফলো করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X