বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফোন কভারের পেছনে টিপ রেখে দিই : শর্বরী দাস

অভিনেত্রী শর্বরী দাস। ছবি : রনি বাউল
অভিনেত্রী শর্বরী দাস। ছবি : রনি বাউল

টিপ পরতে বেশ ভালো লাগে কলকাতার অভিনেত্রী শর্বরী দাসের। এমনকি নিজের মোবাইল ফোনের কভারের পেছনে টিপ রেখে দেনে এই অভিনেত্রী। মন চাইলেই সেখান থেকে একটি পরে নেন। এমনটাই জানালেন কালবেলার সঙ্গে আলাপে।

কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী শর্বরী। সেখানে নানা কথার পাশাপাশি জানিয়েছেন তার ফ্যাশনের বিষয়েও। বললেন, আমি ইন্ডিয়ান (পোশাক) বেশি পরি। সব সময় যে ব্র্যান্ড দেখে কাপড় কিনি তা নয়; যখন যেটা চোখে পড়ে কিনে ফেলি।

বিভিন্ন পোশাকের মধ্যে শাড়ি পরতেই বেশি পছন্দ করেন এই অভিনেত্রী। বললেন, আমি শাড়ি পরতে প্রচুর পছন্দ করি। কতগুলো হবে গোনা নেই, তবে আমার প্রচুর শাড়ি আছে। সবচেয়ে বড় কথা আমার মায়ের শাড়িগুলো আমি পরি। মা দুই-একবার পরেছে এমন শাড়ি পরে আমি কোনো ইভেন্টে কিংবা শুটিংয়ে চলে যাই। সেটা যে কোনো কালারের শাড়ি হলেই হলো।

তবে ওয়েস্টার্ন পোশাকেও দেখা যায় শর্বরীকে। বললেন, শাড়ি ছাড়াও সালোয়ার-কামিজ, জিন্স-টপ পরি, ওয়েস্টার্ন পরি। আমার ওয়েস্টার্ন আছে ১৫-২০টি। ওয়েস্টার্নের প্রতি সেই অর্থাৎ টান নেই। আমি মডেলিং করি তাই পড়তে হয়।

পোশাকের ক্ষেত্রে কমফোর্টের চেয়ে ‘গুড লুক’ বিষয়টিকে বেশি প্রাধান্য দেন এই অভিনেত্রী। কোনো পোশাক পছন্দ হয়ে গেলে একই রকম আরেকটি কিনে নেন। পারফিউম ও জুতার ক্ষেত্রেও তা-ই। বললেন, পোশাকের কমফোর্ট ও গুড লুকিং-এর ক্ষেত্রে আমি প্রথমে গুড লুকিং-এর দিকে ফোকাস করি। আমি পারফিউম ও পোশাক রিপিট করি, যদি ভালো লেগে যায়। কোনো একটা জুতা যদি ভালো লাগে যায়, সেটা আমি আবারও রিপিট করি।

কেনাকাটার ক্ষেত্রে কোন দেশ পছন্দ? জবাবে শর্বরী বলেন, আমি যেখানে যাই সেখান থেকেই কিনি। আমি তো এখান (বাংলাদেশ) থেকেও জামদানি কিনি। ইন্ডিয়ায়ও কেনাকাটা করি। যেখানে যেটা চোখে লাগে আমি সেখান থেকে ওটা কিনে ফেলি। ভালো হলেই হলো। এমন নয় যে ব্র্যান্ডই হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X