বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শীতে বুঝেশুনে খেতে বললেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

শীতকালে খাবার বুঝে খাওয়ার আহ্বান জানালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কেননা সম্প্রতি ফল খেয়ে অসুস্থ হয়েছেন তার পরিবার ও গাড়িচালকসহ পাঁচজন। সবাই সুস্থ হলেও পরীপুত্র রাজ্য এখনো রয়েছে হাসপাতালেই। নিজেদের এমস অসুস্থতার কথা ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন পরীমণিই।

পরী লিখেছেন, ‘শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল’।

তিনি আরও লেখেন, ‘বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুণ্য এখনো হসপিটালাইজড!’

চিত্রনায়িকা লিখেছেন, ‘নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম কাগজের বৌ-এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজে, ফোনে কাগজের বৌ-এর প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমনের নতুন কেমেস্ট্রি আর অভিনয়ের ভালোলাগা প্রকাশ করলেন! আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন—কী যে সুন্দর ছবি বানিয়েছি নিজেরই তো বিশ্বাস হচ্ছে না!’

শেষে পরী লেখেন, ‘আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই’।

এই পোস্টের সঙ্গে একটি ছবিও যোগ করেছেন পরী। ছবিতে ক্যানুলা বেঁধানো একটি শিশুহাত দেখা গেছে, যেটি ধরে রেখেছে আরেকটি হাত। পরীমণির পোস্ট অনুযায়ী, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X