কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাকে হারালেন মিঠুন

শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তীর মা। ছবি : সংগৃহীত
শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তীর মা। ছবি : সংগৃহীত

মা হারালেন ভারতের বাংলা ও হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

শুক্রবার (৭ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তীর মা। মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কোভিড-১৯ মহামারির সময় বাবাকে হারান মিঠুন চক্রবর্তী। এবার মমতাময়ী মা শান্তিরানি চক্রবর্তীকে হারালেন।

অভিনেতা মিঠুনের মায়ের মৃত্যুর খবরটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। পরে খবরের সত্যতা নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যমে মিঠুনের ছেলে নমশি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্য। ঠাকুমা আর আমাদের মাঝে নেই।’

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন শোবিজের সব তারকা। এ ছাড়া শোক জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।

তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুন দা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন। বিভিন্ন সময়ে মিঠুন ও কুনাল একে অপরের সমালোচনায় মগ্ন থাকলেও এই দুঃসময়ে মিঠুনকে সমবেদনা জানাতে ভোলেননি তিনি।

বর্তমানে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এ। দীর্ঘদিন পর ফের এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরছেন এই অভিনেতা। সূত্র: আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X