বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে যা করতে পারেন না মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মাঠে তিনি নিখুঁত, নীরব ঘাতক; তবে আলো আর ক্যামেরার কেন্দ্রে থেকেও যিনি বরাবরই অন্তর্মুখী। প্রশ্ন থাকতে পারে ঘরের চার দেয়ালের ভেতরে লিওনেল মেসি কেমন? সে উত্তর হলো তিনি একেবারেই আলাদা—নিঃসঙ্গতা পছন্দ করেন, নিয়মে বাঁধা জীবনযাপন করেন, আবার ভালোবাসা প্রকাশ করেন নীরব যত্নে। সাম্প্রতিক এক দীর্ঘ সাক্ষাৎকারে ফুটবল–আইকন নিজেই তুলে ধরেছেন তাঁর সেই ব্যক্তিগত পৃথিবীর গল্প।

একটি নির্ভার আড্ডায় মেসি স্বীকার করেছেন, তিনি স্বভাবতই একা থাকতে ভালোবাসেন। তার ভাষায়, “আমি একা থাকতে উপভোগ করি। বাড়িতে তিনটা বাচ্চা দৌড়াদৌড়ি করলে অনেক সময় সেটা আমাকে ভীষণভাবে ক্লান্ত করে তোলে।” আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে যিনি নেতৃত্বের প্রতীক, ঘরে তিনি শান্ত পরিবেশেই নিজের ভারসাম্য খুঁজে নেন।

নিজেকে অত্যন্ত গোছানো ও শৃঙ্খলাপরায়ণ হিসেবেও তুলে ধরেছেন মেসি। দৈনন্দিন রুটিনে সামান্য পরিবর্তন হলেই তিনি অস্বস্তিতে পড়েন। “আমি খুব স্ট্রাকচার্ড। দিনের পরিকল্পনা বদলে গেলে মাথা খারাপ হয়ে যায়,” বলেন তিনি। এমনকি কাপড় রং অনুযায়ী সাজানো, ম্যাচের আগের দিন সবকিছু আগেভাগে প্রস্তুত রাখা—এসব অভ্যাসও নাকি তাঁর জীবনের অংশ। এই প্রবণতা উত্তরাধিকারসূত্রে পেয়েছে তাঁর বড় ছেলে থিয়াগো।

তবে ঘরে একটি বিষয়ে তাঁর ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা। ফুটবল নিয়ে অতিরিক্ত ‘পাগলামি’ করা চলবে না। মেসি জানান, সারাদিন মাঠে বা অনুশীলনে বলের সঙ্গে থাকার পর বাসায় বাচ্চাদের সঙ্গে খেলায় লাগাম টেনে ধরেছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকজ্জু। “বাসায় খুব বেশি বল খেলতে দেয় না। খুব একটা অগোছালো করা যাবে না,” হাসতে হাসতে বলেন তিনি।

রোমান্টিক দিক নিয়েও খোলামেলা মেসি, যদিও নিজেকে খুব একটা আবেগপ্রবণ মানুষ বলে মনে করেন না। “আমি খুব প্রকাশভঙ্গিম নই, কিন্তু খেয়াল রাখি। প্রতিদিন ছোটখাটো কিছু করার চেষ্টা করি,” বলেন তিনি। মেসির মতে, অ্যান্তোনেলা তাঁর চেয়ে অনেক বেশি আবেগপ্রকাশ করেন। এমনকি এ নিয়েও তাঁদের মধ্যে তর্ক হয়েছে—কারণ মেসি তুলনামূলকভাবে ‘ঠান্ডা’। তবুও তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই: “যাদের আমি ভালোবাসি, তাদের হাসিখুশি দেখা।”

ফুটবলের ইতিহাসে যাঁকে দেখা হয় প্রায় নিখুঁত এক চরিত্র হিসেবে, সেই মেসির এই স্বীকারোক্তি মনে করিয়ে দেয়—মহাতারকার আড়ালেও আছেন এক নিঃসঙ্গ, শৃঙ্খলাপ্রিয়, নীরবে ভালোবাসতে জানা মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X