বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী

অভিনেত্রী শ্রীলা মজুমদার। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শ্রীলা মজুমদার। ছবি : সংগৃহীত

চলে গেলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলা মজুমদার (৬৫)। শনিবার (২৭ জানুয়ারি) দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় শ্রীলার। খবর আনন্দবাজার পত্রিকার।

অভিনেত্রীর স্বামী এসএনএম আব্দি জানান, গত ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতার একটি ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীলা। এরপর বাড়িতে নিয়ে আসা হয় তাকে। তখন থেকে বাড়িতেই ছিলেন শ্রীলা।

১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি শ্রীলার। তখন শ্রীলা ১৬ বছরের কিশোরী। নাটকের মহড়ায় শ্রীলার অভিনয় দেখেই তাকে নিজের সিনেমার অভিনেত্রী হিসেবে নিয়েছিলেন মৃণাল। তার পর ‘এক দিন প্রতি দিন’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’-এর মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা। শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিউরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি।

শ্রীলা শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন ‘আরহণ’, ‘মান্ডির’ মতো সিনেমায়। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের হয়ে কণ্ঠ দিয়েছিলেন শ্রীলা। পর্দার পাশাপাশি মঞ্চাভিনয়েও সাড়া ফেলেছিলেন তিনি। সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘নহবত’ নাটকে শ্রীলার অভিনয় নজর কেড়েছিলেন। বাণিজ্যিক ধারার সিনেমাতেও শ্রীলার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। অঞ্জন চৌধুরির ‘পূজা’ সিনেমায় শ্রীলার অভিনয় মনে ধরেছিল দর্শকদের। তেমনি হরনাথ চক্রবর্তীর ‘প্রতিবাদ’ সিনেমাতেও শ্রীলা সমান নজর কেড়েছেন। এই দুটি সিনেমার হাত ধরেই গ্রামবাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X