কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সৃজিত-জয়ার জুটি নিয়ে মুখ খুললেন মিথিলা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী মিথিলার সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন ওঠে। এর মধ্যে আবার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন সৃজিত। তাদের এই জুটি নিয়ে এবার মুখ খুললেন মিথিলা।

দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে কাজে ফিরছেন সৃজিত ও জয়া। জয়ার সঙ্গে সৃজিতের একসময় প্রেমের সম্পর্ক থাকায় এই জুটিকে নিয়ে এখনো নানা গুঞ্জন শোনা যায় টালিপাড়ায়।

সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে। এই সিনেমার জন্য প্রথমে শুভশ্রীকে বেছে নিলেও নায়িকা অন্তঃসত্ত্বা হওয়ায় মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নিয়েছেন নির্মাতা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া-সৃজিতের সম্পর্কের বিষয়টি কীভাবে দেখছেন, সে বিষয়ে কথা বলেছেন সৃজিতপত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলা বলেন, ‘সে তো কতজনের সঙ্গেই কতকিছু শোনা গেছে। সবাইকে বাদ দিলে আর কাউকে কাজের জন্য পাবে না। অতীতে কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না সেটি তো নয়। কাজটা তো কাজই। এটা নিয়ে আমার আসলে কোনো ভাবনা নেই।’

সাবেকের সঙ্গে সৃজিতের কাজ করাকে কীভাবে দেখছেন তার জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আসলে এগুলো আমার জন্য খুবই অবান্তর প্রশ্ন। আমি জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। আমি যদি ঝামেলা করি, তা হলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না (হাসি)।’

মিথিলা বলেন, ‘বিয়ের তিন বছর হয়ে গেছে, এখন এই সম্পর্কটা স্টেবল। এসব আর ভাবি না। আর এসব নিয়ে রাগ করে কী করব! এতে কার কী লাভ! কারোর কোনো লাভ হয় না। কারোর অতীত আমি তো বদলাতে পারব না, সেটি নিয়ে রাগ করে লাভ নেই। তার থেকে বর্তমানে ভালো থাকি।’

জানা গেছে, জয়া বাদেও ‘দশম অবতার’ সিনেমায় আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৬ মে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশ হয়—আর দুমাস পর সৃজিতের ঘর ছাড়বেন মিথিলা। এ খবর প্রকাশের পর তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সেই সংবাদে এই দুই তারকার নাম উল্লেখ ছিল না। কিন্তু নেটিজেনরা গুঞ্জন ছড়াতেই থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X