কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিকল্প স্থানে নির্মিত হবে বাফুফের টেকনিক্যাল সেন্টার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে কক্সবাজারের সংরক্ষিত বনের পরিবর্তে বিকল্প স্থানে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

রোববার (১ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংরক্ষিত বনের ২০ একর জায়গার পরিবর্তে, রামুর ধলিরছড়ায় ১৯.১ একর পরিত্যক্ত জমিতে সেন্টারটি স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ একটি পত্র দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জানা গেছে, ওই সংরক্ষিত বনের বিকল্প কোনো স্থানে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য পরিবেশ উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পত্র দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

অপর দিকে, ৪৭১০ দশমিক ৬৪ একরের সংরক্ষিত এই পাহাড়ি শ্রেণির বনভূমির প্রস্তাবিত স্থানে বিভিন্ন সময়ে বাগান এবং সামাজিক বনায়ন করা হয়েছে। বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণ হলে এশিয়ান বন্য হাতির বিচরণক্ষেত্র, বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য ধ্বংস হবে। পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

প্রেক্ষিতে, ফিফার অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর ‘টেকনিক্যাল সেন্টার’ নির্মাণের জন্য খুনিয়াপালং মৌজার ২৫.০ একর ভূমি থেকে ২০ একর সংরক্ষিত বনভূমি অবমুক্ত (ডি-রিজার্ভ) করার আদেশ বাতিলের অনুরোধ জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উল্লেখ্য, রামুর সংরক্ষিত বনে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ নিলে পরিবেশবাদী, বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত ব্যক্তি ও সংস্থা, সাধারণ মানুষ প্রতিবাদে শামিল হন। এ উদ্যোগের ফলে বর্ণিত স্থানের বন ও বন্যপ্রাণী রক্ষা পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X