কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

উন্নয়নের নামে রাতের আঁধারে শাহবাগে গাছ কাটার অভিযোগ

সরানো হচ্ছে গাছের ডালপালা। ছবি : কালবেলা
সরানো হচ্ছে গাছের ডালপালা। ছবি : কালবেলা

উন্নয়নের নামে রাজধানীর শাহবাগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কাটা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৯ মে) রাত ১০টার দিকে হঠাৎ করে ওই এলাকায় দুটি গাছ কাটা হয় বলে জানিয়েছেন পরিবেশবিদরা। তবে শাহবাগ থানা পুলিশ বলছে, গাছ নয়, ডালপালা কাটা হচ্ছে।

গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব রাত ৯টা থেকে ঘটনাস্থলে অবস্থান করছেন। তিনি বলেন, শাহবাগের ছবির হাট থেকে টিএসসি পর্যন্ত মূল রাস্তার পাশ ধরে সোহরাওয়ার্দী উদ্যান ও উদ্যানের ভেতরের রাস্তায় ভেকু মেশিন প্রস্তুত করা হয়েছে। এরইমধ্যে শাহাবাগ থানার ভেতরে দুটি বড় গাছ কাটা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ থানা ও টিএসসি এলাকায় গত ১৫-২০ দিন ধরে বিদ্যুৎ ও পানির লাইন বসানোর কাজ চলছে। অনেক দিন ধরেই গাছ কাটার পরিকল্পনা চলছে। কিন্তু মানুষের আনাগোনা থাকায় গাছ কাটা যায়নি। অবশেষ আজ রাত থেকে গাছ কাটা শুরু হয়েছে।

তিনি বলেন, বিশাল বিশাল আম গাছ কাটার তালিকায় রয়েছে। অথচ চাইলেই গাছগুলো রক্ষা করেই উন্নয়ন কাজ করা যেত। গাছ কাটার ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও রাতের আঁধারে গাছ কাটা হচ্ছে। ঠিকাদারের লোকজন বলছে, উন্নয়নে কাজ করতে গিয়ে সামনে গাছ থাকলেও তাদের কিছুই করার নেই। তারা সংঘবদ্ধ হয়ে নেমেছে, চার পাশে বেরিকেড দিয়ে রেখেছে- যাতে কেউ বাধা দিতে না পারে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে গত কয়েকদিনে চারটি গাছ কাটা হয়েছে বলেও জানান আমিরুল রাজিব।

শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, শাহবাগ থানার ভেতরে দুটি গাছের ডালপালা কাটা হয়েছে। বড় গাছের কারণে বিদ্যুতের লাইনে সমস্যা হচ্ছে। এ ছাড়া ডালপালার কারণে সিসি ক্যামেরার দৃশ্য দেখা যাচ্ছে না। কোনো গাছ কাটা হচ্ছে না বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X