কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:১৫ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৮০০

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৮০০

ডেঙ্গুজ্বরে মৃত্যু বাড়ছেই। আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিদিন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আজ দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮০০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩২৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৮৬২ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন সাত হাজার ৯১ জন ডেঙ্গুরোগী।

শনিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ শনিবার (২৮ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৮০০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৭ জন আর ঢাকার বাইরের এক হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন এবং ঢাকার বাইরের ছয়জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৬৫ হাজার ৮৬২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ২৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৬৭ হাজার ৮৩৫ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ২৫০ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৬২ হাজার ১৯৪ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদল নেতা হামিমের

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১০

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১১

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১২

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

১৩

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

১৪

হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি

১৫

আর্জেন্টিনা কী করেছিল ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে

১৬

৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

১৭

সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে

১৮

সড়ক দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

২০
X