কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ভিটামিন সির অভাবে শরীরে দেখা দেবে যে তিন সমস্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা অনেকেই খাবারের পুষ্টিগুণ নিয়ে ভাবি না—আর সেখানেই তৈরি হয় সমস্যা। শরীর সুস্থ রাখতে শুধু খাবার খেলেই হবে না, খেয়াল রাখতে হবে যেন খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ থাকছে। তার মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ভিটামিন সি।

এই ভিটামিনটি শুধু রোগ প্রতিরোধ নয়, রক্ত তৈরি, দাঁত-মাড়ির যত্ন, এমনকি হরমোন নিয়ন্ত্রণেও সাহায্য করে। কিন্তু খাদ্যাভ্যাসে গলদ থাকলে শরীরে ভিটামিন সি-এর অভাব দেখা দেয়। আর তখনই দেখা দিতে পারে কিছু সিরিয়াস সমস্যা।

চলুন জেনে নিই, শরীরে ভিটামিন সি কমে গেলে কোন ৩টি সমস্যা সবচেয়ে বেশি হয়।

থাইরয়েড সমস্যা বেড়ে যেতে পারে

বর্তমানে অনেকেই হাইপারথাইরয়েডিজম বা অতিরিক্ত থাইরয়েড হরমোন সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই জানেন না, ভিটামিন সির ঘাটতি এই হরমোনের ক্ষরণকে আরও বাড়িয়ে তোলে। ফলে ওজন হঠাৎ কমে যাওয়া, বুক ধড়ফড়, খাওয়ার ইচ্ছা কমে যাওয়া, আতঙ্ক-উৎকণ্ঠা—এসব উপসর্গ দেখা দিতে পারে।

রক্তস্বল্পতা হতে পারে

ভিটামিন সি শরীরকে খাদ্য থেকে আয়রন শোষণে সাহায্য করে। কিন্তু শরীরে এই ভিটামিন কমে গেলে আয়রনের শোষণ কম হয়, আর তখনই দেখা দেয় রক্তস্বল্পতা (অ্যানিমিয়া)। ফলে শরীর দুর্বল লাগে, ক্লান্তি আসে, মাথা ঘোরায়, মনোযোগ কমে যায়।

মাড়ি থেকে রক্ত পড়তে পারে

ভিটামিন সি না থাকলে শুধু শরীর দুর্বল হয় না, দাঁত ও মাড়িরও ক্ষতি হয়। দাঁতের গোড়া নরম হয়ে যেতে পারে, মাড়ি থেকে রক্ত পড়া, ফোলা বা ইনফেকশনের মতো সমস্যা দেখা দেয়।

কী করবেন?

ভিটামিন সি-এর ঘাটতি রোধ করতে চাইলে খাদ্যতালিকায় রাখুন:

- আমলা

- লেবু ও টক জাতীয় ফল

- কমলা, মাল্টা

- টমেটো

- পেঁপে

- কাঁচামরিচ

- ব্রকোলি বা সবুজ শাকসবজি

ভিটামিন সি খুব সাধারণ এক উপাদান হলেও এর কাজ অসাধারণ। তাই প্রতিদিনের খাবারে ভিটামিন সি থাকছে কিনা, সেটা নিশ্চিত করুন। আর যদি উল্লিখিত সমস্যাগুলো দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: হেলথলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X