বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আলু খেয়ে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছেন কি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আলু আমাদের খাবারের তালিকায় একদম পরিচিত ও পছন্দের একটা উপাদান। তবে আপনি কীভাবে আলু খাচ্ছেন, সেটাই আসল ব্যাপার। ফ্রেঞ্চ ফ্রাই, চিপস বা ভাজা আলু যদি নিয়মিত খাওয়া হয়, তাহলে তা টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে—সম্প্রতি এক গবেষণায় এমনটাই বলা হয়েছে।

ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, আলুর রান্নার ধরন টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনায় বড় ভূমিকা রাখে।

ভাজা আলু (যেমন: ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস) : যদি কেউ সপ্তাহে ৩ বার খান, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ২০% বেড়ে যায়। সপ্তাহে ৫ বার খেলেই এই ঝুঁকি ২৭% পর্যন্ত বাড়তে পারে।

সেদ্ধ, বেকড বা ম্যাশড আলু : এইভাবে খেলে তুলনামূলকভাবে কম ঝুঁকি থাকে—প্রায় ৫% বাড়ে।

আরও ভালো বিকল্প কী হতে পারে? গবেষকরা বলেন, ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস বাদ দিয়ে যদি স্মার্ট কার্ব (যেমন ব্রাউন রাইস, হোলগ্রেইন পাস্তা বা হোল গ্রেইন রুটি) খাওয়া যায়, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি ৮% পর্যন্ত কমতে পারে। শুধু ফ্রেঞ্চ ফ্রাই বাদ দিলেই ঝুঁকি কমে যেতে পারে ১৯%।

তবে, সাবধান হতে হবে—সাদা ভাত বা উচ্চ গ্লাইসেমিক খাবার বেশি খেলেও রক্তে চিনির পরিমাণ দ্রুত বাড়ে, ফলে সেখান থেকেও ঝুঁকি থেকে যায়।

কেন ভাজা আলু বেশি ক্ষতিকর?

আলুতে এমনিতেই অনেক কার্বোহাইড্রেট থাকে। সেটাকে যখন ডুবো তেলে ভাজা হয়, তখন অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট যুক্ত হয়। এতে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়ে, যেটা টাইপ ২ ডায়াবেটিসের বড় কারণ হতে পারে।

বিশেষ করে ছোটরা যেহেতু নিয়মিত চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে, তাই বাবা-মা বা অভিভাবকদের এই দিকটা মাথায় রাখা খুব দরকার।

স্বাস্থ্যকর কিছু পরামর্শ

- আলু সেদ্ধ বা বেকড করে খাওয়া

- ভাজা আলুর বদলে হোল গ্রেইন কার্বস খাওয়া

- অতিরিক্ত তেল ও লবণ এড়ানো

- খাবারে শাকসবজি, ডাল ও ফল যুক্ত রাখা

সপ্তাহে ৩ বার বা তার বেশি ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস খাওয়ার অভ্যাস থাকলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বাড়তে পারে। তাই মজাদার হলেও এই খাবারগুলো একটু বুঝেশুনে খাওয়া ভালো। আর আলু খেলেও সেটা কীভাবে রান্না করছেন, সেটাই শেষ পর্যন্ত আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে জরুরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X