সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? জেনে নিন হতে পারে যেসব ক্ষতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শহরের ছোট ফ্ল্যাটে বসবাস করলে ঘরের ভেতর জামাকাপড় শুকানো অনেকেরই নিত্যদিনের অভ্যাস। বাইরে রোদ নেই, বারান্দায় জায়গা কমl; এই বাস্তবতায় ভেজা কাপড় ঘরের কোনায় ঝুলিয়ে রাখাই সহজ মনে হয়। কিন্তু এই ছোট অভ্যাসই ধীরে ধীরে পরিবারের স্বাস্থ্যের জন্য বড় সমস্যার কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ঘরের ভেতর ভেজা কাপড় শুকালে বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এতে ঘরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়, যা ছত্রাক ও জীবাণু বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ। এর প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্যে, আবার ঘরের দেয়াল ও আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

চলুন জেনে নেওয়া যাক, ঘরের ভেতর জামাকাপড় শুকালে কী কী সমস্যা হতে পারে।

ছত্রাক ও জীবাণুর ঝুঁকি

ভেজা কাপড় থেকে বের হওয়া আর্দ্রতা ঘরের বাতাসে মিশে দেয়াল, ছাদ ও আসবাবপত্রে ছত্রাক জন্মাতে সাহায্য করে। অনেক সময় চোখে না পড়লেও এসব ছত্রাক ধীরে ধীরে ঘরে ছড়িয়ে পড়ে।

শ্বাসকষ্ট ও শ্বাসজনিত সমস্যা

ছত্রাকের সূক্ষ্ম কণা বাতাসের সঙ্গে শরীরে ঢুকে কাশি, বুক ভারী লাগা ও শ্বাস নিতে কষ্টের কারণ হতে পারে। যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

অ্যালার্জি বাড়ার আশঙ্কা

ঘরের ভেতর অতিরিক্ত আর্দ্রতা অ্যালার্জির উপসর্গ বাড়িয়ে দিতে পারে। চুলকানি, চোখ লাল হওয়া, মাথাব্যথা, ক্লান্তি দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন পরিবেশে থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে।

ঘরের ক্ষতি

শুধু শরীর নয়, ভেজা কাপড়ের কারণে ঘরের দেয়ালে দাগ পড়া, রং উঠে যাওয়া বা কাঠের আসবাব নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।

কী করলে ঝুঁকি কমবে

ঘরের ভেতর জামাকাপড় শুকাতে হলে কিছু বিষয় মানা জরুরি। ঘরে যেন পর্যাপ্ত বাতাস চলাচল থাকে, সেটা নিশ্চিত করুন। সম্ভব হলে এক্সজস্ট ফ্যান চালু রাখুন। বাথরুম বা ব্যালকনিতে কাপড় শুকানো ভালো, যাতে ঘরের মূল অংশে আর্দ্রতা না জমে।

চিকিৎসকদের পরামর্শ হলো, প্রয়োজনের কারণে ঘরে কাপড় শুকালেও সতর্ক না হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই নিজের ও পরিবারের সুস্থতার কথা ভেবে আগে থেকেই সচেতন হওয়াই সবচেয়ে ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X