কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিনি ও ডায়াবেটিসের সম্পর্ক বেশ পরিচিত। কিন্তু অনেকেরই জানা নেই যে অতিরিক্ত চিনি খাওয়ার সঙ্গে ক্যানসারের ঝুঁকিও জড়িত। তবে কি শুধু চিনি বন্ধ করলেই ক্যানসার প্রতিরোধ করা যায়? চিকিৎসকরা এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

গবেষণায় দেখা গেছে, চিনি কম খেলে বা মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিলে ক্যানসারের ঝুঁকি কিছুটা হলেও কমানো সম্ভব। কারণ ক্যানসার কোষ দ্রুত বেঁচে থাকার জন্য শক্তি বা ক্যালোরি চায় এবং চিনি থেকে তা সহজে পাওয়া যায়। তাই বেশি চিনি ক্যানসারের কোষকে দ্রুত বিভাজন করতে সাহায্য করে এবং তাদের ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ায়।

কিন্তু ভারতীয় অঙ্কোলজিস্ট জয়েশ শর্মার মতে, ক্যানসার কোষ ঠিক স্বৈরাচারের মতো আচরণ করে। যেমন স্বৈরাচারীরা নিজের শক্তি রক্ষায় বিভিন্ন উপায় ব্যবহার করে, ক্যানসার কোষও নিজেদের আলাদা রিসেপ্টার ব্যবহার করে শর্করা সংগ্রহ করতে পারে। তাই কেউ যদি খাবার থেকে চিনি একদম বাদ দেন, তা সরাসরি ক্যানসার ধ্বংস করতে পারে না।

এই সময় অনলাইনের এক প্রতিবেদন মতে, শরীর প্রয়োজনীয় শক্তি পেতে প্রোটিন ও ফ্যাট থেকে শর্করা সংগ্রহ করে, আর ক্যানসার কোষও প্রয়োজন অনুযায়ী শক্তি পায়।

চিকিৎসকের পরামর্শ

- প্রয়োজনের বেশি চিনি খাবেন না।

- প্রাপ্তবয়স্করা দিনে ৫ থেকে ৬ চামচ চিনি গ্রহণ করতে পারেন।

- খাদ্যতালিকায় ফাইবার যুক্ত খাবার রাখুন। ফাইবার অতিরিক্ত শর্করা শোষণ করে এবং রক্তে সুগার স্পাইক হওয়া কমায়।

- কৃত্রিম চিনি যুক্ত পানীয় এড়িয়ে চলুন। এই ধরনের পানীয় দ্রুত রক্তে মিশে যায় এবং হঠাৎ সুগার স্পাইক সৃষ্টি করে, যা ক্যানসারের কোষবৃদ্ধিতে সহায়তা করতে পারে।

চিনি একদম বন্ধ করলেই ক্যানসার প্রতিরোধ হয় না। তবে পরিমিত চিনি খাওয়া এবং ফাইবার-সমৃদ্ধ খাবার, প্রাকৃতিক খাবার, ও কৃত্রিম চিনি এড়িয়ে চলা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। মূল বিষয় হলো পরিমিততা ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X