কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

চালু হচ্ছে বিএসএমএমইউতে শিশু রোগীদের জন্য আইসিইউ 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সভায় উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সভায় উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেছেন, বিএসএমএমইউতে যেকোনো মূল্যে পিআইসিইউ চালু করা হবে। বিদ্যমান জনবল দিয়েই মুমূর্ষু শিশু রোগীদের জন্য এ পিআইসিইউ করা হবে।

শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে শিশু অনুষদভুক্ত সব বিভাগ, অ্যানেসথ্যাসিয়া এনালজেসিয়া ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ এবং শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সব শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সভায় উপাচার্য এসব কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ থাকলেও পিআইসিইউ নেই। পিআইসিইউ হলো শিশু রোগীদের আইসিইউ, যেখানে মুমূর্ষু শিশু রোগীদের নিবিড় পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সময় শিশুদের জটিল অপারেশন পরবর্তী অপরিহার্য চিকিৎসাসেবা প্রদানের জন্য পিআইসিইউর বিকল্প নেই।

উপচার্য আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় আইসিইউ বিভাগ, শিশু সার্জরি বিভাগ, শিশু কার্ডিওলজি বিভাগ, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রিশন বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগ, শিশু বিভাগ, শিশু নিউরোলজি বিভাগ, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগ, নিওনেটোলজি বিভাগ, পেডোডন্টিকস বিভাগ রয়েছে। এসব বিভাগের শিক্ষক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিদ্যমান জনবল দিয়েই পিআইসিইউ চালু করা হবে।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডেন্টাল অনুষদে ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সুশংকর মণ্ডল, অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান. অধ্যাপক ডা. এ টি এম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X