কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক কয়েক বছরে মানুষের খাদ্যাভ্যাসে এসেছে পরিবর্তন। শুধু খাদ্যাভ্যাসেই নয়, পরিবর্তন এসেছে খাবার পরিবেশনের ধরনও। খাবার খাওয়ার পরিমাণ নির্ভর করে নানা বিষয়ের ওপর। এর মধ্যে একটা হলো–খাবার যে প্লেটে পরিবেশন করা হচ্ছে, সেই প্লেটের আকার। তা ছাড়া আমরা খেতে বসে যতটা খাবার সামনে পাই, খাওয়ার পরিমাণও অনেকটা তার ওপর নির্ভর করে।

অনেকে মনে প্রশ্ন করেন খাবার প্লেটের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে? বিবিসি বাংলার এক প্রতিবেদনে ওঠে আসে এর উত্তর।

প্রতিবেদনে লিডস বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাপেটাইট কন্ট্রোল অ্যান্ড এনার্জি ব্যালেন্স’ (ক্ষুধা নিয়ন্ত্রণ ও শক্তি ভারসাম্য) বিষয়ক বিশেষজ্ঞ ও অধ্যাপক জেমস স্টাবস বলেন, মানুষ যখন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আহার করেন, তখন তাদের মধ্যে খাদ্য গ্রহণের সঙ্গে সম্পর্কিত এমন অভ্যাস তৈরির ঝুঁকি থাকে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে তার প্রভাব খারাপ হতে পারে।

ব্রিটিশ ডায়েটিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও রন্ধন বিশেষজ্ঞ ক্লেয়ার থর্নটন-উড বলেন, ১৯৭০-এর দশকে একটা প্লেট গড়ে ২২ সেন্টিমিটার হতো। এখন তা বেড়ে ২৮ সেন্টিমিটার হয়েছে। তার মানে আমাদের খাবারের পরিমাণও বেড়েছে। তাছাড়া রেস্তোরাঁগুলোও বেশি খাবার পরিবেশন করছে। বাড়িতেও কি ঠিক একইভাবে খাবার পরিবেশন করা উচিত, তা নিয়েও মানুষ দ্বিধায় রয়েছেন।

আমাদের কতটা খাবার খাওয়া উচিত?

তবে সঠিক পরিমাণে কতটা খাবার খাওয়া উচিত, তা নির্ভর করে নানা বিষয়ের ওপর। যেমন : বয়স, লিঙ্গ, ওজন, উচ্চতা এবং শারীরিক পরিশ্রমের মাত্রা। যারা শারীরিকভাবে বেশি পরিশ্রম করেন বা খেলোয়াড়, তাদের খাবারের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি হয়। বিপরীতে, যারা অফিসকর্মীর মতো স্থির জীবনযাপন করেন, তাদের তুলনামূলক কম পরিমাণ খাবার প্রয়োজন হয়।

ক্লেয়ার থর্নটন-উডের মতে, সারা দিনে কে কতবার খাচ্ছেন, কী কী খাচ্ছেন তার উপর নির্ভর করে। আমাদের কতটা খাবার প্রয়োজন, তা মাপার সহজ উপায় রয়েছে। নিজের হাতের তালুই সেই হিসাব বের করে দিতে পারে।

তার মতে, আপনার হাতের তালুর আকারের সমান মাংস বা মাছ, আর দুই হাত জোড়া করলে যতটা সবজি ধরা যায়— সেটুকুই আপনার জন্য যথেষ্ট পরিমাণ। এ ছাড়া সারাদিনে একমুঠো কার্বোহাইড্রেট (আলু, ভাত, পাস্তা ইত্যাদি) ও ফল খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে অধ্যাপক স্টাবস আবারের মতে, একজন সুস্থ নারী প্রতিদিন প্রায় দুই হাজার ক্যালোরি চাহিদা রাখেন। অন্যদিকে একজন পুরুষের প্রায় আড়াই হাজার ক্যালোরি প্রয়োজন। এ ভিত্তিতে কেউ কতটা খাবার খাবেন তা নির্ধারণ করা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X